ইন্টারনেট বন্ধ করার কারণেই মহাশক্তিশালী সরকারের পতন ঘটেছিল

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন,জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করার পর যে বিক্ষোভ তৈরি হয়েছিল, তার কারণেই মহাশক্তিশালী এক সরকারের পতন ঘটেছিল।

আজ বুধবার (২৮ জানুয়ারি) সকালে ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, তরুণরাই নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে। কেবল দেশে নয়, পুরো বিশ্বেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি।

উদ্বোধনী ভাষণে ড. ইউনূস বলেন, প্রযুক্তি খাতে সনাতন চিন্তাভাবনা নিয়ে আসার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, দেশের রাজনীতিতে জুলাই আন্দোলন যেমন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছিল, তেমনই ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো তথ্য-প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার উন্মোচন করবে।

সবকিছু ডিজিটালাইজেশনের কথা বলেও এ সংক্রান্ত কিছু বাস্তবায়ন হচ্ছে না বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বেশিরভাগ ডিজিটালাইজেশন মন্ত্রণালয়ের ভেতরে, এই সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শাহবাগ কোনো ট্যাগ নয়, ফ্যাসিবাদের প্রতীক: শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক: শাহবাগ কোনো ট্যাগ নয়, ফ্যাসিবাদের প্রতীক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। আজ বুধবার (১২ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া

মাভাবিপ্রবিতে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রলীগের ১৯ নেতা-কর্মী বহিষ্কার

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৯ জন নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এদের

হাসিনার বিচার কাল থেকে সরাসরি সম্প্রচার

ঠিকানা ডেস্ক: হাসিনার বিচার কাল ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করা হবে। শনিবার প্রসিকিউশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো.

জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে সম্পর্ক স্থগিত করল ইরান

ডেস্ক রিপোর্ট: জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করেছে ইরান। দেশটির পার্লামেন্ট বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি আইন পাস করেছে বলে

ইরানে হামলার জন্য প্রস্তুত মার্কিন বাহিনী, ট্রাম্পের নির্দেশের অপেক্ষা

অনলাইন ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে হামলা চালানোর জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের অপেক্ষায় রয়েছে তারা। মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, একাধিক মার্কিন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। একই