ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদেতাড়াশে বিক্ষোভ সমাবেশ

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর উপর  হামলার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাড়াশ শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২ টার সময় তারা তাড়াশ প্রেসক্লাব চত্বরে সমবেত হয়ে একটি মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় তারা প্রেসক্লাবের চত্বরে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হোন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাড়াশ শাখার উদ্যোগে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ন আহবায়ক মেহেদী হাসার নীরবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ন আহবায়ক মো: আব্দুল্লাহ আল মামুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মো: সাদি, সদস্য স্বপ্নীল তাফসীর বাঁধন, জুলাইযোদ্ধা সোহান সিকদার সহ অন্যান্যরা।

এ সময় তারা অভিযোগ করে বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর উপর যে ন্যাক্কারজনক হামলার হামলা হয়েছে, প্রশাসন ব্যবস্থা না নিলে তারা সারাদেশ ব্যাপি দুর্বার আন্দোলন গড়ে তুলবেন। তারা আরো  বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন বানচাল করতে দেশে বিভিন্ন অপশক্তি তৎপর রয়েছে। সরকারের গোয়েন্দা সংস্থার কাছে তথ্য থাকার পরও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর উপর হামলার ঘটনা প্রমাণ করে প্রশাসন মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ। অবিলম্বে অপরাধীদের চিহ্ণিত করে আইগত ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যৌন নিপীড়নের অভিযোগে জুতার মালা দিয়ে মুক্তিযোদ্ধাকে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক: এক কিশোরীকে ধর্ষণচেষ্টা মামলায় ময়মনসিংহের গফরগাঁওয়ে এক বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে পাগলা থানার

বেসরকারি খাতে ঋণ চাহিদা সর্বনিম্নে

নিজস্ব প্রতিবেদক: দেশে নতুন বিনিয়োগ কার্যত বন্ধ হয়ে পড়েছে। শিল্প ও ব্যবসা খাতে প্রত্যাশিত বিনিয়োগ না আসায় অর্থনীতিও স্থবির হয়ে পড়েছে। এ অবস্থায় ব্যাংক খাত

ভারতের আধার কার্ডের অভিজ্ঞতায় দেশে চালুর চিন্তা ওয়ান সিটিজেন ওয়ান কার্ড

নিজস্ব প্রতিবেদক: ভারতের আধার কার্ডের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে বাংলাদেশে ওয়ান সিটিজেন ওয়ান কার্ড চালুর বিষয়ে সরকার চিন্তা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ

ইরানে আবারও একাধিক বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যে কারণে সক্রিয় করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আজ শনিবার ভোরে এমটি ঘটেছে

পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন হতে হবে: চরমোনাই পীর

ডেস্ক রিপোর্ট: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাই পীর বলেন, পিআর পদ্ধিতিতে ভোটের মূল্যায়ন হলে ফ্যাসিস্ট চরিত্র তৈরি হবে না এবং

বিদেশি পিস্তল গুলিসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় বিদেশি পিস্তলসহ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য রোহান রশিদ দুরুদকে যৌথবাহিনী গ্রেফতার করেছে।, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর সদস্যরা বুধবার ভোররাতে মাগুরা শহরের