ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

নিজস্ব প্রতিবেদক: সাধারণত দেশের ঐতিহ্যবাহী বিভিন্ন স্থানে শুটিং হয় হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠানের। এরই ধারাবাহিকতায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার শুটিংয়ের জন্য বেছে নেয় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের টংকনাথ জমিদারবাড়ি। কিন্তু শুটিং শুরুর কিছুক্ষণ পরই সেখানে ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। অনুষ্ঠানের বিভিন্ন ছবি ও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে সমালোচনায় সরব হয় নেটিজেনরা।’

এটা ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’, ‘এখানে কেউই মারামারি করতে আসেনি’ উল্লেখ করে ইত্যাদির উপস্থাপক ও পরিচালক হানিফ সংকেত গণমাধ্যমে বলেন, ‘বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, তা এক থেকে দেড় ঘণ্টার মধ্যে থেমে গেছে। আমরাও চমৎকারভাবে অনুষ্ঠান শেষ করেছি। এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এখানে কেউই মারামারি করতে আসেনি, হামলাও করতে আসেনি।’

এরপর তিনি বলেন, ‘দর্শকের কোনো অপরাধ আমি বলব না। কেউ যদি আমাকে ভালোবাসে, তা তো অন্যায় নয়। সেই ভালোবাসা থেকে তারা এসেছে। এরপর বসতে না পারায়, অনুষ্ঠান দেখতে না পারায়, তাদের খারাপ লেগেছে।’

তার কথায়, ‘আমার খুব খারাপ লেগেছে, আমাদের সো কলড কিছু মিডিয়া ইউটিউব, ফেসবুকে এবং প্রথম সারির কয়েকটি মিডিয়া এমনভাবে খবর প্রকাশ করেছে, মনে হয়েছে এখানে হামলা হয়েছে, মারামারি হয়েছে। কিন্তু কোনো মারামারি হয়নি। আমার কাছে ন্যুইসেন্স মনে হয়নি। হুলুস্থুল হয়েছে, হুড়োহুড়ি হয়েছে, বিশৃঙ্খলা হয়েছে।’

প্রসঙ্গত, ১৯৮৯ সালে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ উপস্থাপনা শুরু করেন হানিফ সংকেত। ‘ইত্যাদি’র মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিলেও প্রয়াত ফজলে লোহানীর ‘যদি কিছু মনে না করেন’ ম্যাগাজিন অনুষ্ঠানে প্রথম খ্যাতি লাভ করেন এই শিল্পী।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থীকে মারধর, ৪ পুলিশ সদস্য ক্লোজড

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জড়িত ৪ পুলিশ সদস্যকে ক্লোজড (সাময়িকভাবে দায়িত্ব থেকে প্রত্যাহার) করা হয়েছে। মঙ্গলবার (২৪

গ্রীষ্মে বিদ্যুৎ চাহিদা ১৮ হাজার মেগাওয়াটের আশঙ্কা, কয়লাভিত্তিক কেন্দ্র পূর্ণ সক্ষমতায় চালুর পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন গ্রীষ্ম মৌসুমে দেশে বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াটে পৌঁছাতে পারে বলে প্রাক্কলন করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এ পরিস্থিতিতে লোডশেডিং এড়াতে কয়লাভিত্তিক

নির্বাচনের পরের দিন পরিবহনে চাঁদাবাজি, গণধোলাই দিল জনতা

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন শেষ হতে না হতেই সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী পরিবহনে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে চলাচলকারী কয়েকটি বাস থেকে জোরপূর্বক চাঁদা নেওয়ার সময়

বক্তৃতাকালে কুষ্টিয়া জেলা জামায়াতের আমিরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বিকেলে কুষ্টিয়া শহরের পৌরসভা এলাকায় বিক্ষোভ মিছিল শেষে

সিরাজগঞ্জে সঠিক ময়নাতদন্তের দাবীতে সংবাদ সম্মেলন 

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে আলোচিত মানদা কান্ত লাহিড়ী হত্যাকান্ডের ময়নাতদন্তের সঠিক  প্রতিবেদনের দাবীতে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে । আজ (৭জানুয়ারী) মঙ্গলবার দুপুরে নিহতের পরিবারের

আওয়ামী লীগ নেতাদের শ্যোন-অ্যারেস্ট নির্দেশনা প্রত্যাহারে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী রেঞ্জ পুলিশের পক্ষ থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা জামিনে মুক্তি পাওয়ার পর অন্য মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশনা প্রত্যাহারের দাবি জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো