ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জনবল সংকটে ইসরাইলি সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের রিজার্ভ জেনারেল ও সামরিক বিশ্লেষক ইতজাক ব্রিক বলেছেন, ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জনবল সংকটের মুখে পড়েছে দেশটির সেনাবাহিনী। ব্রিকের মতে, সাম্প্রতিক মাসগুলোতে হাজার হাজার সেনা কর্মকর্তা ও নন-কমিশন্ড অফিসার বাহিনীর কার্যক্রম এড়িয়ে গেছেন অথবা চাকরির মেয়াদ নবায়ন করতে অস্বীকৃতি জানিয়েছেন। এরফলে তীব্র কর্মী ঘাটতি দেখা দিয়েছে । খবর টিআরটি ওয়ার্ল্ডের।

গাজায় ইসরাইলের দুই বছরের যুদ্ধে ৯২৩ জন সেনা নিহত হয়েছে। আহত হয়েছে ছয় হাজার ৩৯৯ জন। এছাড়া বর্তমানে প্রায় ২০ হাজার সেনা যুদ্ধ-পরবর্তী মানসিক ধকল বা পোস্ট-ট্রমাটিক স্ট্রেসে ভুগছে।

সেনাবাহিনীর বিরদ্ধে প্রকৃত হতাহতের খবর গোপন রাখার অভিযোগ উঠেছে। দৈনিক মারিভ পত্রিকায় এক মতামত নিবন্ধে ব্রিক লিখেছেন, অনেক সেনা কর্মকর্তা চাকরী থেকে অব্যাহতি চেয়েছেন আবার তরুণ নিয়োগপ্রাপ্তরা দীর্ঘমেয়াদী চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন। একারণে সেনাবাহিনীতে কর্মীদের ব্যাপক ঘাটতি তৈরি হয়েছে।

ব্রিক বলেন, সেনাবাহিনীর জনশক্তি বিভাগ বছরের পর বছর ধরে ‘পেশাদারিত্ব বা দায়িত্বহীনভাবে কাজ করে আসছে এবং মানবসম্পদ পরিচালনা এবং এর চাহিদা মূল্যায়নের মূল সমস্যাগুলোকে উপেক্ষা করেছে। তিনি আরো বলেন, জনবলের তীব্র ঘাটতি যুদ্ধ সরঞ্জাম রক্ষণাবেক্ষণ এবং যুদ্ধ পরিচালনাকে দুর্বল করে দিচ্ছে। তার মতে, পরিস্থিতি শিগগিরই সেনাবাহিনীকে সম্পূর্ণভাবে কাজ করার ক্ষমতা হারাতে পারে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে ফুলজোড় নদীর উপর ব্রিজ নির্মাণ ও পৌরসভায় পরিকল্পিত নগরায়ন নিয়ে মতবিনিময় সভা 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীর উপর ব্রিজ নির্মাণ, সংযোগ সড়ক স্থাপন ও পৌরসভার পরিকল্পিত নগরায়ন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে

রাজশাহীতে চায়না নববর্ষ উদযাপন করলো আদিবাসী সম্প্রদায় 

নিজস্ব প্রতিবেদক: ঐতিহ্যবাহী নাচ গানের মধ্য দিয়ে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কান্তপাশার গ্রামে চায়না নববর্ষ পালন করা হয়েছে। আজ সকালে এই আয়োজনে আদিবাসী পল্লীর নারী পুরুষ

চুয়াডাঙ্গায় দেশীয় অস্ত্রসহ দুই চাঁদাবাজ আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় যৌথ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুই চাঁদাবাজকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার সকাল ৬ টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার কলোনী পাড়ায় অভিযান চালিয়ে

পারস্য উপসাগরে সংঘাত তীব্র, তেলের দাম ২০০ ডলারে পৌঁছানোর আশঙ্কা ইরানের

অনলাইন ডেস্ক: পারস্য উপসাগরে বাড়তে থাকা সংঘাতের মধ্যে ইরানের সামরিক বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, বৈশ্বিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলারে পৌঁছতে পারে। বুধবার

হাসিনাসহ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ডিসেম্বরে

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের শাসনামলে গুমের দুই মামলার মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে টিএফআই ৩ ডিসেম্বর এবং জয়েন্ট ইন্টারোগেশন সেলের মামলায় ৭ ডিসেম্বর

শিয়ালকোলে আওয়ামীলীগ নেতার মারধরে যুবক আহত

নিজস্ব প্রতিবেদক: শিয়ালকোলের এক মাদ্রাসার জায়গা দখলের প্রতিবাদ করায় হাসান নামের এক যুবকে মারধর করে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ও তাঁর