ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের এক পরিবারের আদরের পোষা বিড়াল ‘ক্যান্ডি’কে নিজেদের সঙ্গে করে ইতালি নেওয়ার চেষ্টা এবারের মতো সফল হয়নি।

চার বছর ধরে পরিবারের সদস্যের মতো লালন করা এই বিড়ালটিকে সঙ্গে নিতে নানা জটিল প্রক্রিয়া পেরিয়ে প্রায় এক লাখ টাকা ব্যয় করতে হয়েছে পরিবারটির।

বুধবার (৫ নভেম্বর) রাত সোয়া ৩টায় কাতার এয়ারওয়েজের ফ্লাইটে রোমের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিলো পোষা বিড়াল ক্যান্ডির। বিশেষ খাঁচা, বিমানের টিকিট, সরকারি অনুমতি, পোষা প্রাণীর পাসপোর্ট সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেই পরিবারের সঙ্গে বিদেশ যাত্রা শুরু করে সে। তবে ঢাকা বিমানবন্দরে বিড়ালটিকে আপাতত যাত্রার অনুমতি দেওয়া হয়নি।

মুন্সীগঞ্জ শহরের মানিকপুর এলাকার রিক্তা বেগম ২০২১ সালে ১৫ হাজার টাকায় অনলাইনে কিনেছিলেন বিড়ালছানা ক্যান্ডিকে। এরপর থেকেই ক্যান্ডি হয়ে ওঠে পরিবারের অবিচ্ছেদ্য সদস্য।

রিক্তার ছেলে স্বপ্নীল হাসান শিথিল বর্তমানে এইচএসসি পাস করেছেন, আর স্বামী আব্দুল হাই কর্মসূত্রে ইতালির রোমে অবস্থান করছেন। পুরো পরিবার সেখানে স্থায়ীভাবে যাওয়ায় প্রিয় ক্যান্ডিকে তারা সঙ্গে করে নিয়ে যেতে চেয়েছিলেন।

এ বিষয়ে ছেলে স্বপ্নীল হাসান শিথিল বলেন, ক্যান্ডিকে সঙ্গে করে নিয়ে আসতে চেয়েছিলাম। কিন্তু, বিমানবন্দরে ‘বিড়ালের খাঁচা অনুপযুক্ত’ হওয়ায় তাকে আপাতত যাত্রার অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। বাধ্য হয়ে আমরা তাকে আত্মীয়ের কাছে রেখে এসেছি। কিছুদিন পরে আমার চাচা ইতালি আসবেন। তখন তিনি সঙ্গে করে নিয়ে আসবেন।

এদিকে ‘পেট পাসপোর্ট করে বিড়াল ইতালি গিয়েছে’ এমন খবর ছড়িয়ে পড়ে মুন্সীগঞ্জে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সাধুবাদ জানান এই খবরে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শাপলা নয়, তালিকা থেকেই প্রতীক পছন্দ করতে হবে এনসিপিকে: ইসি

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের (ইসি) ১১৫টি প্রতীক রয়েছে জানিয়েছে কমিশনের সিনিয়র সচিব মো. আখতার আহমেদ বলেছেন, শাপলা প্রতীক ইসির অনুমোদিত তালিকায় নেই, তাই এনসিপিকে বিকল্প

ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বিশেষ বিজ্ঞপ্তিতে যা জানাল অধিদপ্তর

অনলাইন ডেস্ক: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত

সিরাজগঞ্জে ভেজাল কীটনাশক মজুদের দায়ে কৃষি উপকরণ দোকানে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ভেজাল কীটনাশক মজুদের অভিযোগে একটি কৃষি উপকরণ বিক্রয় প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪০ প্যাকেট ভেজাল কীটনাশক জব্দ করে তা বিনষ্ট করা হয়েছে

রফতানি উন্নয়ন ব্যুরো তথ্য: টানা নিম্নমুখী রফতানি, মধ্যপ্রাচ্য উত্তেজনায় বাড়ছে ঝুঁকি

নিজস্ব প্রতিবেদক: চলতি অর্থবছরের প্রথম আট মাসে দেশের রফতানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ১৫ শতাংশ কমেছে। গত বছরের আগস্ট থেকে চলতি বছরের

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে

চট্টগ্রাম বন্দরে কার্যকর বাড়তি মাশুল, উদ্বেগে ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক: ব্যবসায়ীদের উদ্বেগ ও আপত্তি উপেক্ষা করে চট্টগ্রাম বন্দরে বাড়তি মাশুল কার্যকর হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত ১২টা থেকে বন্দরের জাহাজ, কনটেইনার ও কার্গো