ইতালির লাম্পেদুসায় নৌকাডুবি, শিশুসহ নিহত অন্তত ২২ অভিবাসী

অনলাইন ডেস্ক: ভূমধ্যসাগরে ইতালির লাম্পেদুসা উপকূলে নৌকা ডুবিতে অন্তত ২২ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে শিশু ও নবজাতকও রয়েছে। এ দুর্ঘটনায় প্রায় ৬০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে এখনো অনেকেই নিখোঁজ আছেন।

ইতালির রেড ক্রসের মুখপাত্র জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত ২২ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৫৬ জন পুরুষ ও চারজন নারী রয়েছেন। তবে মঙ্গলবার সন্ধ্যায় লিবিয়ার জাভিয়া উপকূল থেকে ছেড়ে আসা দুটি নৌকায় মোট কতজন যাত্রী ছিলেন, তা স্পষ্ট নয়।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) মুখপাত্র ফিলিপ্পো উঙ্গারো সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “লাম্পেদুসা উপকূলে আরেকটি নৌকাডুবিতে গভীর শোক। ইউএনএইচসিআর জীবিতদের সহায়তা করছে।” তিনি জানান, ২০টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অনেকেই নিখোঁজ রয়েছেন।

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি বলেন, দুর্ঘটনাটি লাম্পেদুসা থেকে ১৪ নটিক্যাল মাইল দূরে ঘটেছে। বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, নৌকাটিতে ৯৭ জন ছিলেন। দেশটির সংবাদ সংস্থা আনসা জানায়, প্রথম উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে একটি নবজাতক, তিনটি শিশু, দুইজন পুরুষ ও দুইজন নারী ছিলেন।

উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাত দিয়ে আনসা জানায়, ত্রিপোলি থেকে ছেড়ে আসা দুটি নৌকার একটিতে পানি ঢুকতে শুরু করলে কিছু যাত্রী অন্য নৌকায় ওঠেন। এতে অতিরিক্ত যাত্রী হওয়ায় দ্বিতীয় নৌকাটিতেও পানি ঢুকে ডুবে যায়।

লাম্পেদুসা অভিবাসী কেন্দ্রের উপপরিচালক ক্রিস্টিনা পালমা জানান, উদ্ধার হওয়া ৬০ জনকে ওই কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ইতালির ফাইন্যান্স পুলিশ বাহিনীর একটি বিমান প্রথমে সমুদ্রে ভাসমান অভিবাসীদের দেখতে পায় এবং পরে উদ্ধার অভিযান চালানো হয়।

বিপজ্জনক মধ্য ভূমধ্যসাগরীয় রুটে এ ধরনের দুর্ঘটনা নতুন নয়। ইউএনএইচসিআরের তথ্যমতে, এ বছর এখন পর্যন্ত এই রুটে ৬৭৫ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, বুধবার পর্যন্ত ৩৮ হাজার ২৬৩ জন অভিবাসী দেশটির উপকূলে পৌঁছেছে।

মন্ত্রী পিয়ান্তেদোসি বলেন, এ ঘটনা প্রমাণ করে উৎস দেশ থেকেই বিপজ্জনক সমুদ্রযাত্রা ঠেকানো জরুরি এবং মানবপাচার চক্রকে নির্মূল করতে হবে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার উত্তর আফ্রিকার দেশগুলোর সঙ্গে চুক্তি করেছে, যার আওতায় অর্থায়ন ও প্রশিক্ষণ দিয়ে অভিবাসী যাত্রা রোধে সহযোগিতা নেওয়া হচ্ছে।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এবার যুক্তরাজ্যের বাণিজ্য দূতকে নির্বাচনের সময় জানালেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটনকে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলো যদি

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: নাহিদ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোঃ নাহিদ ইসলাম বলেছেন, এ সরকার হাওয়ার ওপর দিয়ে আসেনি। নিয়মতান্ত্রিক উপায়ে এই সরকার

তাড়াশের যুবদলের নেতা মাসুম ও শুকুর মির্জার বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনের অভিযোগ, সর্বমহলে নিন্দার ঝড়!

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের তাড়াশে আশরাফুল ইসলাম আসিফ নামে এক সাংবাদিককে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজীব আহমেদ মাসুম ও

২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সাধারণের প্রবেশ নিষেধ

নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষ্যে পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য সাভার জাতীয় স্মৃতিসৌধে আগামী ২৫ মার্চ পর্যন্ত সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। এ ছাড়া ২৬ মার্চ

গাজায় ইসরাইলি হামলায় একদিনেই নিহত ৭২, খাদ্য বিতরণকেন্দ্রেও হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর সর্বশেষ হামলায় আরও ৭২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন খাদ্য সহায়তার জন্য বিভিন্ন বিতরণকেন্দ্রে অপেক্ষারত

ফেরার পথে হামলার শিকার এনসিপি, উত্তেজনা গোপালগঞ্জে

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে ফেরার পথে দলটির গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় শহরের লঞ্চঘাট এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং