ইটনা হাওর থেকে কোটি টাকার মাছ লুটের অভিযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনা হাওরে জলমহাল থেকে দুর্বৃত্তরা প্রায় কোটি টাকার মাছ লুট করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের দৈলং আফানিয়া জলমহালে এ ঘটনা ঘটে।

স্থানীয় ব্যক্তিরা অভিযোগ করে জানান, নেত্রকোনার মোহনগঞ্জ, আটপাড়া, কেন্দুয়া, মদন ও খালিয়াজুরী এলাকা থেকে দুর্বৃত্তরা প্রায় ৬০০ থেকে ৭০০ লোক নিয়ে পলো ও লাঠিসোঁটা নিয়ে জলমহালে নেমে প্রায় এক কোটি টাকার মাছ শিকার করে নিয়ে গেছে। জলমহালের লোকজন তাদের বাধা দিতে গেলে হামলা এবং মেরে ফেলার ভয়ভীতি দেখানো হয়। কিছুদিন ধরেই এসব মাছ শিকারি হাওরের বিভিন্ন জলমহাল থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার মাছ লুট করে নিয়ে যাচ্ছে।’

জলমহালের ইজারাদার রনজিৎ চন্দ্র দাস বলেন, আমি দৈলং আফানিয়া জলমহালটি উত্তর ধীনেষপুর মৎস্যজীবী সমবায় সমিতির কাছ থেকে ইজারা নিয়ে প্রায় ৩ কোটি ২৫ লাখ টাকা খরচ করে অভয়াশ্রম তৈরি করেছি। আমাদের ভয়ভীতি ও হুমকি দিয়ে সব মাছ লুট করে নিয়ে গেছে। আমার জলমহাল থেকে প্রায় কোটি টাকার মাছ লুট করা হয়েছে। আমি এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও মৎস্য অফিসারসহ সবাইকে জানিয়েছি। আমার ক্ষয়ক্ষতির জন্য আইনগত সহযোগিতা আশা করি।

এ বিষয়ে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন বলেন, জলমহাল থেকে পলো দিয়ে মাছ মেরে নেওয়ার ঘটনা শুনেছি। কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যমুনা সেতুতে এক দিনে ৩২ হাজার যানবাহন পারাপার, টোল আদায় ২.১৩ কোটি টাকা

সিরাজগঞ্জ প্রতিনিধি: ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীমুখী মানুষের চাপ বাড়তে শুরু করেছে যমুনা সেতুতে। বুধবার (১১ জুন) ২৪ ঘণ্টায় সেতু দিয়ে পারাপার হয়েছে ৩১ হাজার

খুলনার ডুমুরিয়ায় পিকআপ চাপায় ৩ জন নিহত, আহত-২

খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে দ্রুতগামী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইককে ধাক্কা দিলে এই

জামায়াতে ইসলামীর চাঁদাবাজি-দুর্নীতি করার অভিজ্ঞতা নেই: ডা. শফিকুর

নিজস্ব প্রতিবেদক: দেশের জনগণের সম্পদ চুরি, দলীয় কর্মীদেরকে দিয়ে চাঁদাবাজি ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণরুম কায়েম করার অভিজ্ঞতা জামায়াতের নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা.

জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে সম্পর্ক স্থগিত করল ইরান

ডেস্ক রিপোর্ট: জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করেছে ইরান। দেশটির পার্লামেন্ট বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি আইন পাস করেছে বলে

শের বাংলা স্মৃতি পদক পেলেন সিরাজগঞ্জের বিএনপি নেতা আমির হোসেন সবুজ

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সাংগঠনিক দক্ষতা, মানবিকতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য শের বাংলা স্মৃতি পদক-২০২৫ পেলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির

কাজিপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত

আবদুল জলিল,কাজিপুর (সিরাজগঞ্জ) শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন”এই প্রতিপাদ্যে কাজিপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৮ মে