ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েই জুলাই বিপ্লবের ইতিহাস ভুলে গেছে সরকার: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ইঞ্জিনিয়ারিং করে ভোটের ফলাফল পরিবর্তনের মাধ্যমে ক্ষমতায় গিয়েই সরকার জুলাই বিপ্লবের ইতিহাস ভুলে গেছে। তিনি বলেন, জনগণ আগামী দিনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জনগণ তাদের জবাব দেবে।

রোববার (৮ মার্চ) ১৮ রমজান উপলক্ষে নগরীর একে স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, আসন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের সব নির্বাচনে জামায়াতে ইসলামী অংশ নেবে। জনগণের ভোটের মাধ্যমেই সব অন্যায়ের জবাব দেওয়া হবে বলেও তিনি মন্তব্য করেন।

রমজানের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, পবিত্র কুরআন রমজান মাসে নাজিল হয়েছে এবং এটি শুধু তেলাওয়াতের জন্য নয়, বরং মানবজাতির পূর্ণাঙ্গ জীবন বিধান। কুরআনের বিধান ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত প্রতিষ্ঠা করা প্রত্যেক মুমিনের দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে যদি তাকওয়াবান মানুষদের দায়িত্ব দেওয়া যায়, তাহলে সমাজে অনিয়ম, শোষণ ও জুলুম দূর করা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। সভাপতিত্ব করেন বরিশাল মহানগর জামায়াতের আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর এবং সঞ্চালনা করেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ হাসান আতিক।

বিশেষ অতিথির বক্তব্যে মুয়াযযম হোসাইন হেলাল বলেন, এবারের নির্বাচনে সারা দেশে ইসলামের পক্ষে জাগরণ সৃষ্টি হয়েছিল এবং মানুষ ভোটও দিয়েছিল। তবে সেই ভোট কেড়ে নেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। সাবেক উপদেষ্টা রিজওয়ানার বক্তব্যেও বিষয়টি স্পষ্ট হয়েছে বলেও দাবি করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বরিশাল অঞ্চল জামায়াতের টিম সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাজী, বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নান, জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, মহানগর নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল, মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, বরিশাল মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নেয়ামুল হাসান নাঈম এবং বরিশাল প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু।

এ সময় বরিশাল জেলা ও মহানগর ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এক সপ্তাহে তিন ভূমিকম্প আফগানিস্তানে বাড়ছে লাশের মিছিল

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের দূরবর্তী দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার রাতে ৫.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। গত ছয় দিনে এটি তৃতীয় ভূমিকম্প। এরই মধ্যে প্রথম ভূমিকম্পে মৃতের সংখ্যা ক্রমেই

মিলছে না ভারতের ভিসা, চিকিৎসা নিতে চীনে ছুটছেন বাংলাদেশিরা

আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষার্থী-জনতার ব্যাপক অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলাদেশিদের

যেভাবে ভারত-পাকিস্তান সংকটের কেন্দ্র হয়ে উঠল ‘কাশ্মীর’

অনলাইনে ডেস্ক: সাত দশকের বেশি সময় ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কাশ্মীর অঞ্চল। গত মঙ্গলবার কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের গুলিতে ২৬ জন

শেখ হাসিনা জানুয়ারিতে ফিরছেন দাবি, যা জানাল ফ্যাক্টচেক

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে চলতি বছরের জানুয়ারিতে দেশে ফিরবেন দাবি করে একটি ভিডিও

ইসরায়েলের ওপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ স্পেনের

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ‘গণহত্যা ঠেকাতে’ দখলদার ইসরায়েলের ওপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছে স্পেন। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দেশটির সরকার এ নিষেধাজ্ঞার অনুমোদন

পশ্চিমবঙ্গ রাজ্য কমিটিতে শেখ হাসিনার নাম ,ভারতে তোলপাড়

অনলাইন ডেস্ক: ফের মহম্মদ সেলিমের উপরেই ভরসা রাখল সিপিএম। চার দিনের কনফারেন্স শেষে রাজ্য সিপিএম-এর যে কমিটি সামনে এসেছে তাতে রয়েছে ৮০ জনের নাম। রাজ্য