ইজতেমা মার্চে, সুযোগ পাবেন না সাদপন্থিরা: শুরায়ি নেজাম

ডেস্ক রিপোর্ট: জাতীয় নির্বাচন সামনে রেখে বিশ্ব ইজতেমার সময় পেছানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রতিবছর জানুয়ারিতে আয়োজন করা হলেও আগামী বছর বিশ্ব ইজতেমা শুরু হবে মার্চে।

শুরায়ী নেজাম আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে জানানো হয়েছে, বিগত বছরগুলোতে দুই পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হলেও আগামী বছর সেটি এক পর্বে হবে। যেখানে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী বা সাদপন্থিদের ইজতেমা আয়োজনের সুযোগ থাকবে না।

সোমবার (৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ইজতেমা আয়োজন বিষয়ে কথা বলেন তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজামের শীর্ষ নেতা মুফতি কেফায়েতুল্লাহ আজহারি।

সাদপন্থিরা ইজতেমা আয়োজন করতে পারবেন কি না—এমন প্রশ্নে কেফায়েতুল্লাহ বলেন, সরকারের কাছে তারা লিখিত দিয়ে গতবার শেষবারের মতো ইজতেমার আয়োজন করেছিল। সেক্ষেত্রে তাদের আর ইজতেমা করার সুযোগ নেই। তাছাড়া উল্লিখত তিন দফা বাস্তবায়ন হলে আমরা বিশ্বাস করি, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না।

যদিও গতকাল রোববার (২ নভেম্বর) তাবলিগের বিবদমান দুপক্ষের সঙ্গে বৈঠক শেষে ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, আগামী বছর তাবলিগ জামাতের দুপক্ষের আয়োজনে আলাদা আলাদা বিশ্ব ইজতেমা জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে।,

গতকাল ধর্ম উপদেষ্টা বলেন, ‌‘আমরা দুই গ্রুপকে নিয়ে আসন্ন ইজতেমার বিষয়ে আলোচনা করেছি। খুবই পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়েছে। যেহেতু সামনে নির্বাচন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন নিয়ে এখন ব্যস্ত, নির্বাচনের আমেজ শুরু হয়েছে। ইজতেমা করতে গেলে অনেক মানুষের সমাগম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জড়িত থাকার বিষয় আছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ইজতেমা হবে ইলেকশনের পর।’

এদিকে, সংবাদ সম্মেলনে মুফতি কেফায়েতুল্লাহ বলেছেন, তাবলিগ জামাত বাংলাদেশ তাবলিগি এ মেহনতকে দ্বীনি মেহনত হিসেবে বিশ্বাস করে। দ্বীনি কাজের অংশ হিসেবে বর্তমান সরকারের অনুরোধ শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করে আমরা আগামী বিশ্ব ইজতেমা মার্চে আয়োজনের বিষয়ে একমত হয়েছি। আমরা বিশ্বাস করি, এ সিদ্ধান্ত রাষ্ট্রীয় কার্যক্রমে সরকারের প্রতি সহযোগিতার শামিল।

বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারের কাছে ৩টি অনুরোধ তুলে ধরা হয়। সেগুলো হলো—

১. আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহের আগেই ইজতেমার দিন-তারিখ ঘোষণা এবং সংশ্লিষ্ট কার্যক্রম শুরুর জন্য সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে অবহিত করার অনুরোধ করছি।

২. ইজতেমা যথাযথভাবে সম্পন্ন করতে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানকে অস্থায়ীভাবে কেপিআই (কি পয়েন্ট ইন্সটলেশন) হিসেবে ঘোষণার অনুরোধ জানাচ্ছি।

৩. ইজতেমায় সারা বিশ্ব থেকে আসা বিদেশি অতিথিদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে নভেম্বরের শেষ সপ্তাহে ভিসা সহজীকরণ সংক্রান্ত পরিপত্র জারির অনুরোধ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যরা ইজতেমার প্রস্তুতি, নিরাপত্তা এবং আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের জন্য বিশেষ ব্যবস্থার বিষয়ে আলোকপাত করেন।

টঙ্গীর তুরাগ নদের তীরবর্তী এলাকাজুড়ে আয়োজিত বিশ্ব ইজতেমায় প্রতিবছর বিভিন্ন দেশ থেকে কয়েক লাখ মুসল্লি অংশ নেন। তুরাগ তীরের এই বিশ্ব ইজতেমাকে বিশ্ব মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম জমায়েত হিসেবে ধরা হয়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিতে যেসব জেলা!

নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে ঢাকায় চারজনসহ সারা দেশে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকে। গতকাল শুক্রবার (২১

সাংবাদিকের মামলায় সুরভী ২ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। সংশ্লিষ্ট মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটনের

শিয়ালকোল ছাত্রদলের নেতা সুমন তালুকদার বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে শিয়ালকোল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সুমন তালুকদারকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসনে

ইম্পারো ভেঞ্চারস লিমিটেড এর উদ্যোগে সিরাজগঞ্জ প্রেসক্লাবে ক্যালেন্ডার বিতরণ

নজরুল ইসলাম: ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবে ইম্পারো ভেঞ্চারস লিমিটেড এর পক্ষ থেকে ২০২৫ সালের ক্যালেন্ডার বিতরণ করা হয়েছে। সোমবার (২৭জানুয়ারি) সকালে ইম্পারো ভেঞ্চারস লিমিটেডের পরিচালক সৈয়দা

স্কুলে ঢুকে শিক্ষককে পেটালেন বিএনপি-ছাত্রদল নেতারা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বিদ্যালয়ে ঢুকে সহকারী শিক্ষককে মারধর করেছেন বিএনপি ও ছাত্রদল নেতারা। রোববার (১৭ আগস্ট) সকালে সদর উপজেলার বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে এ

ভারত-পাকিস্তান সংঘাত-আমাদের ভাবার বিষয় নয়: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে হামলা-পাল্টা হামলায় বাড়ছে বৃহত্তর সংঘাতের ঝুঁকি। এমন অবস্থায় দেশ দুটির মধ্যকার সংঘাত “আমাদের কোনও বিষয় নয়” বলে জানিয়েছে মার্কিন