ইজতেমা ময়দানে ড্রোন আতঙ্কে ছুটোছুটিতে ৪১ মুসল্লি আহত

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ড্রোন আতঙ্কে মুসল্লিদের ছুটোছুটিতে প্রায় ৪১ জন আহত হয়েছেন।

রোববার বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত চলার সময় সকাল ৯টা ২৫ মিনিটের দিকে ইজতেমা ময়দানের ২নং গেটের সামনে মোনাজাতের চিত্র ধারণ কাজে ব্যবহৃত একটি ড্রোন মাটিতে পড়ে যায়। এ সময় বিকট শব্দে মুসল্লিরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকেন। এই ছোটাছুটিতে প্রায় ৪০ জন মুসল্লি আহত হলে তাদের টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।’

টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, ‘আহত মুসল্লিরা হাসপাতালে এসেছেন। তাদের চিকিৎসা দেয়া হয়েছে। তারা ইজতেমার মোনাজাত চলাকালে আতঙ্কে হুড়োহুড়ি করার সময় পড়ে গিয়ে আহত হয়েছেন।’

তাবলীগ জামাতের মাওলানা মোহাম্মদ জুবায়ের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করছিলেন। মোনাজাতের শেষের দিকে কয়েক মিনিট আগে ইজতেমা ময়দানের ২নং গেটের একটু সামনে মোনাজাতের চিত্র ধারণ করার কাজে ব্যবহৃত একটি ড্রোন মাটিতে আছড়ে পড়ে। এ সময় টিনের সঙ্গে আঘাত লেগে বিকট শব্দের সৃষ্টি হয়।

এতে আতঙ্কিত হয়ে ওই স্থানে থাকা মুসল্লিরা ছোটাছুটি করতে থাকেন। পরে উপস্থিত মুসল্লিরা শব্দের উৎপত্তিস্থল খুঁজতে গিয়ে ওই ড্রোনটির সন্ধান পান।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. ফরিদুল ইসলাম বলেন, ‘একটি ড্রোন আকাশে উড়ছিল। সম্ভবত ড্রোনটির চার্জ শেষ হয়ে যাওয়ায় সেটি ২নং গেটের একটু সামনে আছড়ে পড়ে। বিকট শব্দে মুসল্লিরা অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সংসদ নির্বাচনের তফসিল সংশোধন ইসির

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলে আংশিক সংশোধন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ১১ ডিসেম্বর প্রকাশিত মূল প্রজ্ঞাপনের কিছু তারিখ ও তথ্যে পরিবর্তন

প্রধান উপদেষ্টার কাছে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এই

২০২৪ সালে দেশে রেকর্ড ২৯১৯টি ভুল তথ্য ছড়িয়েছে: রিউমর স্ক্যানার

অনলাইন ডেস্ক: ২০২৪ সালে দেশে রেকর্ড ২ হাজার ৯১৯টি ভুল তথ্য ছড়িয়েছে বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। বুধবার নিজেদের ওয়েবসাইটে এ সংক্রান্ত প্রতিবেদন

ডা.আছমা সুলতানার ইন্তেকাল

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরের দৈনিক ডা. আছমা সুলতানা (৬২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সার রোগে আক্রন্ত ছিলেন। চিকিৎসাধীন অবস্থায়

১১৬ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

ঠিকানা টিভি ডট প্রেস: সাংবাদিক দম্পতি সাগর সরোওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ফের বাড়ল। আগামী ২ মার্চ পর্যন্ত সময় দিয়েছেন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নববর্ষ উদযাপন

নিজস্ব প্রতিবেদক: ১লা বৈশাখ ১৪৩২ (১৪ এপ্রিল ২০২৫) সোমবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে নববর্ষ উদযাপিত হয়েছে। এই উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ