ইকুয়েডরের কারাগারে ভয়াবহ দাঙ্গায় প্রাণ হারিয়েছে ৩১ জন বন্দি

নিজস্ব প্রতিবেদক: ইকুয়েডরের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগের শ্বাসরোধ ও ফাঁসিতে ঝুলে মৃত্যু হয়েছে।

রোববার (০৯ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।,

দেশটির কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রোববার দাঙ্গা সংঘটিত হয়েছে। কারাগার কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়েছে, দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর মাচালার কারাগারে ২৭ জন বন্দি শ্বাসরোধ ও ফাঁসিতে ঝুলে তাৎক্ষণিকভাবে মারা গেছেন। নিহতদের পরিচয় বা মৃত্যুর বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

এর আগে একই দিন সকালে কারাগারে আরেক দফা সহিংসতায় চারজন বন্দি নিহত হন। ওই সহিংসতা নতুন সর্বোচ্চ নিরাপত্তার কারাগারে বন্দিদের পুনর্বিন্যাস প্রক্রিয়াকে কেন্দ্র করে ঘটে।

সাম্প্রতিক বছরগুলোতে ইকুয়েডরের কারাগারগুলোতে একের পর এক রক্তাক্ত দাঙ্গা দেখা যাচ্ছে। দেশজুড়ে প্রতিদ্বন্দ্বী মাদকচক্র ও গ্যাংগুলোর আধিপত্যের লড়াইয়ে শত শত বন্দি নিহত হয়েছে। প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার সরকার কঠোর আইনশৃঙ্খলা নীতি গ্রহণের ঘোষণা দিলেও সহিংসতা থামেনি। প্রশাসন এসব ঘটনার জন্য প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোকেই দায়ী করছে।

এর আগে গত সেপ্টেম্বরে একই মাচালা কারাগারে গ্যাং সংঘর্ষে ১৪ জন নিহত ও ১৪ জন আহত হয়েছিল। কয়েক দিন পরেই দেশের উত্তরাঞ্চলীয় শহর এসমেরালদাসে আরেকটি দাঙ্গায় ১৭ বন্দি প্রাণ হারান।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অস্থির ডলার বাজার, বাড়ছে বিনিময় হার

নিজস্ব প্রতিবেদক: দেশে শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ অব্যাহত থাকলেও বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবে ডলারের বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে আন্তঃব্যাংক বাজারে ডলারের দাম

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি, পৃথক হলো বিচার বিভাগ

নিজস্ব প্রতিবেদক: বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়েছে। এর মাধ্যমে নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি পৃথক হলো বিচার

চৌহালীতে নি:সন্তান বৃদ্ধদের ঘর ছাড়া করলেন সুদখোর শিক্ষক মতিন, পলিথিন টাঙ্গিয়ে দিনযাপন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনার দুর্গম চরের সুফিয়া খাতুন (৫৯) ও দিনমুজুর জয়নাল আবেদিন মোল্লা (৭১)। এই বয়োবৃদ্ধ নি:সন্তান দম্পত্তি সুদি টাকা পরিশোধ

বাঁশখালীতে হত্যা মামলা তুলে নিতে বাদীকে হুমকির অভিযোগ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে ২০২১ সালে বসতভিটার সীমানা বিরোধ নিয়ে ঘটে যাওয়া নৃশংসভাবে খুনের শিকার আবদুল খালেক কালু ও মো. সোলতান মাহমুদ টিপু হত্যা

বেলকুচিতে চিপস কিনতে গিয়ে শ্লীলতাহানির শিকার ৪র্থ শ্রেনীর ছাত্রী

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে চিপস কিনতে গিয়ে ৪র্থ শ্রেনীর ছাত্রী শ্লীলহাতানির শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে ঘটনা সম্পর্কে  জানতে ছাত্রীর মা ও বাবা

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র: আমদানি করা কয়লায় বিপুল পরিমাণ মাটি, ফিরিয়ে দেয়া হলো চালান

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের মাতারবাড়ীবিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানি করা কয়লার একটি চালানে বিপুল পরিমাণে মাটি পাওয়ার পর ৬৩ হাজার টন কয়লার চালানটি ফিরিয়ে দিয়েছে কোল পাওয়ার