ইকবাল হাসান মাহমুদ টুকু ও রুমানা মাহমুদের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জেলা বিএনপি নেতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ও জেলা বিএনপির সভাপতি বেগম রুমানা মাহমুদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির সহ সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস।

তিনি বলেন, যারা রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ও জেলা বিএনপি সভানেত্রী বেগম রুমানা মাহমুদের বিরুদ্ধে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে, তাদের প্রতি আমি তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানাই।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে টুকু ও রুমানা মাহমুদের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার ছড়ানো হচ্ছে। এতে বলা হয়েছে, বাস মালিক সমিতি, অবৈধ ব্যবসা ও স্বর্ণ চাঁদার মতো মিথ্যা অভিযোগ তুলে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।

এ বিষয়ে অমর কৃষ্ণ দাস আরও বলেন, জনগণের আস্থা ভাঙতে এবং বিএনপিকে দুর্বল করার উদ্দেশ্যে এ ধরনের ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালানো হচ্ছে। দল ও নেতাদের মর্যাদা ক্ষুণ্ন করতে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ট্রলি ও অ্যাম্বুলেন্সের মুখোমুখী সংঘর্ষে চালক নিহত

সাঈদ পান্থ, বরিশাল: ঢাকা থেকে রোগী ও তাদের স্বজনদের নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা অ্যাম্বুলেন্সের সাথে মহাসড়কে চলাচলরত মালবাহী অবৈধ ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স

চট্টগ্রাম বন্দর দখলের আহ্বান, ভারতীয় রাজনীতিকের মন্তব্যে বিতর্ক

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম বন্দর দখল এবং পার্বত্য অঞ্চল পুনর্দখলের আহ্বান জানিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ভারতের ত্রিপুরাভিত্তিক রাজনৈতিক দল টিপ্রা মোথা পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রদ্যোত বিক্রম

ঈদের নামাজ শেষে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত শেষে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত জামাতে

চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি, ডিবির জ্বালে আরও দুই আসামি-মালামাল উদ্ধার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীর শ্লীলতাহানির মামলায় টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশ আরও দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি)

চট্টগ্রামের ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১0 মে) সন্ধ্যায় নগরীর বহদ্দারহাট বারইপাড়া এলাকা থেকে গোপন সংবাদের

১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে কি না, সে সংশয় আর নেই: শফিকুল আলম

নিজস্ব প্রতিবেদক: মৌসুমের সবচেয়ে তীব্র শৈত্যপ্রবাহ উপেক্ষা করে রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে স্বাগত জানাতে রেকর্ড সংখ্যক মানুষের সমাগম দেশের মানুষের নির্বাচনের