ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ছাড় নয়, পরমাণু আলোচনায় অনড় অবস্থানে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম থেকে সরে আসার শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো পরমাণু আলোচনায় বসবে না—এমন কঠোর অবস্থান জানিয়েছে ইরান। সোমবার (১৪ জুলাই) রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে এ তথ্য প্রকাশ করে এএফপি।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উপদেষ্টা আলি বেলায়েতি বলেন, “ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের শর্তে কোনো আলোচনা হবে না। শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার থেকে ইরান সরে আসবে না।”

সম্প্রতি ওয়াশিংটনের সঙ্গে ইরানের কয়েক দফা আলোচনা হলেও কোনো অগ্রগতি হয়নি। ১৩ জুন ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের পরমাণু ও সামরিক স্থাপনায় হামলার পর ষষ্ঠ দফা বৈঠক বাতিল হয়। যুক্তরাষ্ট্র ওই হামলায় সীমিতভাবে ইসরায়েলের পাশে অবস্থান নেয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বৈঠকের সময়, স্থান বা তারিখ এখনো নির্ধারণ হয়নি।

এদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, “ইরান সবসময় কূটনৈতিক ও গঠনমূলক সংলাপে বিশ্বাসী। এখনো আলোচনার পথ খোলা আছে।”

ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ বারবার অস্বীকার করে আসছে তেহরান। তারা বলছে, কর্মসূচিটি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএ জানিয়েছে, অস্ত্র তৈরির উদ্দেশ্যে ইউরেনিয়াম ব্যবহারের প্রমাণ তারা পায়নি।

বর্তমানে ইরানই একমাত্র দেশ, যারা পরমাণু অস্ত্র না থাকলেও ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম—যদিও অস্ত্র তৈরিতে আরও উচ্চমাত্রার সমৃদ্ধকরণ প্রয়োজন।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দেশে ফিরেই সাদ্দাম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: দেশে ফিরেই গ্রেপ্তার হলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেন। সোমবার (২৭ জানুয়ারি) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন তিনি। মঙ্গলবার (২৮

বেলকুচিতে বিএনপির উদ্দ্যোগে বর্ষবরণ উদযাপন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপির আয়োজনে “পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাট্য আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়েছে। সোমবার ১৪ এপ্রিল

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ও নারী মুখপাত্রের ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব সাইদুর রহমান ও মুখপাত্র এলমা খাতুনের মদের আড্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

ভারতের বিষাক্ত পানি ঢুকছে বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের জাজিনদী, কালন্দি খাল ও মরানদী দিয়ে ভারতের ত্রিপুরার আগরতলা থেকে আসছে দুর্গন্ধযুক্ত বিষাক্ত পানি। যুগের পর যুগ পানিতে ভেসে আসছে বর্জ্য

গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৮

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ঢাকেশ্বরীর দুই এলাকায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ ৮ জন দগ্ধ হয়েছেন। সোমবার (৩ মার্চ), ভোররাতের দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার

বাংলাদেশিদের ফেরত পাঠাতে চাইলে শেখ হাসিনাকেই আগে ফেরত পাঠান: আসাদউদ্দিন ওয়েইসি

অনলাইন ডেস্ক: হায়দরাবাদ থেকে নির্বাচিত সংসদ সদস্য ও অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) দলের নেতা আসাদউদ্দিন ওয়েইসি মন্তব্য করেছেন, ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই