ইউপিইউ-তে পুনঃনির্বাচিত হওয়ায় বাংলাদেশ প্রতিনিধিদলকে অধ্যাপক ইউনূসের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক: ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন (ইউপিইউ) প্রশাসন পরিষদে (সিএ) পুনঃনির্বাচিত হওয়ায় বাংলাদেশ প্রতিনিধিদলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ তথ্য জানায়।

বৃহস্পতিবার দুবাইয়ে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ ১৫৭ ভোটের মধ্যে ৯৭ ভোট পেয়ে নির্বাচিত ১০ সদস্যের মধ্যে নবম স্থানে জায়গা করে নেয়। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো চার বছরের জন্য সিএ সদস্য হলো বাংলাদেশ।

বার্তায় জানানো হয়, গত মেয়াদে বাংলাদেশের অংশগ্রহণ সীমিত ছিল। ২০২১ সালের নভেম্বরে কেবল একটি সভায় সরাসরি যোগদান করা হয়, বাকি কার্যক্রম ভার্চুয়ালি অনুসরণ করা হয়েছিল। এ কারণে পুনঃনির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।

তবে কূটনৈতিক সমন্বিত প্রচেষ্টার ফলে বাংলাদেশ পুনরায় নির্বাচিত হতে সক্ষম হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ এই ফলাফলকে ‌‘কূটনৈতিক সাফল্য’ হিসেবে উল্লেখ করেছেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

লালগালিচায় খালে নেমে খননকাজ উদ্বোধন, যে ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার জলাবদ্ধতা নিরসনে মিরপুর-১৩ নম্বরে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ছয়টি খাল পুনঃখননের উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা। রবিবার (২ ফেব্রুয়ারি)

১২ বছর পর কারামুক্ত ডেসটিনির রফিকুল আমীন

সিরাজগঞ্জ প্রতিনিধি: দীর্ঘ ১২ বছর পর কারামুক্তি পেয়েছেন ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন। বুধবার (১৫ জানুয়ারি)। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কেরানীগঞ্জ

২৭ হাজার কোটি টাকা ব্যয়ে চীনের তৈরি ২০টি জে-১০ যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন ও জাতীয় আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করার লক্ষ্যে, সরকার চীনের তৈরি ২০টি জে-১০ সিই মাল্টিরোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে। এই ৪.৫

রায়গঞ্জে আরডিওর বিরুদ্ধে প্রভাব খাটিয়ে গুদামে ধান সরবরাহের অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (আরডিও) মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে সরকারি খাদ্য গুদামে ধান সরবরাহে দপ্তরীয় প্রভাব ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে।

জিয়া সাইবার ফোর্সের উদ্যোগে শাহজাদপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে বিনামূল্যের চিকিৎসা সেবা ক্যাম্প। স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে বিএনপি মনোনীত সিরাজগঞ্জ–০৬ আসনের

শ্রীলঙ্কার কল্যাণে সুপারে ফোরে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপে গ্রুপ ‘বি’-এর শেষ ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। ম্যাচের ফলাফলে শ্রীলঙ্কার পাশাপাশি আসরের সুপার ফোরে কোয়ালিফাই করল বাংলাদেশও। বৃহস্পতিবার (১৮