ইউনূসের নিষেধাজ্ঞায় ভারতের ৪০ হাজার কোটি লোকসান, দাবি ভারতীয় সাংবাদিকের

অনলাইন ডেস্ক: ভারত থেকে বাংলাদেশে পণ্য আমদানির নিষেধাজ্ঞার কারণে ভারতের প্রায় ৪০ হাজার কোটি টাকার ক্ষতি হতে পারে বলে মন্তব্য করেছেন এক ভারতীয় সাংবাদিক। এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ১১ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশ ভারতের কাছ থেকে আমদানি করে প্রায় ৯ বিলিয়ন ডলারের পণ্য, আর ভারত বাংলাদেশ থেকে আমদানি করে মাত্র ১.৮ বিলিয়ন ডলারের পণ্য।’

তিনি আরও বলেন, চলতি এপ্রিল মাসের ৮ তারিখ, তৃতীয় দেশে মাধ্যমে জলপথে রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মোদি সরকার। কিন্তু ইউনূস সরকার স্থলপথে একাধিক ভারতীয় পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারি করে। যা হতবাক করে দেয় ভারতীয় ব্যবসায়ী মহলকে।

ভারতীয় সাংবাদিক উল্লেখ করেন, বাংলাদেশের তৈরি পোশাক খাতে ব্যবহৃত প্রায় ৯৫ শতাংশ সুতো ভারত থেকে আমদানি করা হতো। এছাড়াও ভারত থেকে বাংলাদেশে আসত ইলেকট্রনিক পণ্য, ক্রাফট পেপার, সিগারেট পেপার, মাছ, আলু, দুধ, পাউডার মিল্ক, টেলিভিশনের যন্ত্রাংশ, বাইসাইকেল ও মোটরসাইকেলের যন্ত্রাংশ, মার্বেল, টাইলস, সিরামিক ও তামাকজাত পণ্য। এসব পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ সরকার। যার ফলে ভারতের বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

এমন পরিস্থিতিতে তিনি প্রশ্ন তুলেছেন-এত গুরুত্বপূর্ণ একটি বিষয় ভারতীয় গণমাধ্যমে কেন প্রকাশ করা হচ্ছে না? তার মতে, বিষয়টি সামনে এলে মোদি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে।

অন্যদিকে ড. মুহাম্মাদ ইউনুসের বিচক্ষণতা তুলে ধরতে তিনি বলেন, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি ‘টাইম’ ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বের শীর্ষ ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় ‘লিডারশিপ’ ক্যাটেগরিতে স্থান পেয়েছেন।

এছাড়াও, “অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে?” অর্থাৎ, ভারতীয় মিডিয়া ড. ইউনূসের বিচক্ষণতা স্বীকার না করলেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে রাস্তার ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে ৩ জন। শনিবার (১৫ মার্চ), সকাল ১১

টাঙ্গাইলে ঠিকাদারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে চাঞ্চল্যকর ঠিকাদার রানা আহমেদের ওপর সন্ত্রাসী হামলা ও গুলি নিক্ষেপের ঘটনার মামলায় যুবলীগ নেতাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার(১৭ আগস্ট) বিকেলে

নীলার অনুরোধে জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে স্মারকলিপি পাঠানো হয়েছিল: তনি

বিনোদন ডেস্ক: সচেতন নাগরিক সমাজের (সিসিএস) সদস্যসচিব ও নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনি বলেছেন, সিসিএসের আহ্বায়ক নীলা ইসরাফিলের অনুরোধেই জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে

বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি বিএনপি নেতার, জিডি

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের রামুতে বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন এক বিএনপি নেতা। শাহেদুজ্জামান বাহাদুর নামে ওই নেতা রামু উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি। হুমকির ভিডিওটি

এক সপ্তাহে তিন ভূমিকম্প আফগানিস্তানে বাড়ছে লাশের মিছিল

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের দূরবর্তী দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার রাতে ৫.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। গত ছয় দিনে এটি তৃতীয় ভূমিকম্প। এরই মধ্যে প্রথম ভূমিকম্পে মৃতের সংখ্যা ক্রমেই

রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) কলেজের অস্থায়ী ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। ঘণ্টাখানের আগে বিমানটি