ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রকেট হামলা, নিহত ১, আহত ৪

ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় আটকে থাকা বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ বিমান হামলার শিকার হয়েছে। এই হামলার ঘটনায় নিহত হয়েছেন থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান। আহত হয়েছেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসিফ মো: আসিফসহ আরো তিন নাবিক। বাকি নাবিকেরা জাহাজের কেবিনে অবস্থান করছেন বর্তমানে। বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় রাতে) এ হামলা হয়।

বাংলাদেশি জাহাজটিতে হামলার খবর ফেসবুক মেসেঞ্জারে বিডি২৪লাইভ’র এর স্টাফ করেসপন্ডেন্ট আরেফিন সোহাগকে নিশ্চিত করেন জাহাজটিতে থাকা একজন নাবিক। তিনি বলেন, আমরা বর্তমানে অসহায় অবস্থায় রয়েছি। আমাদের উদ্ধার করবে কে? যে কোন সময় পরিস্থিতি ভয়াবহ হয়ে যেতে পারে।

সূত্রে জানা যায়, বোমার আগুনে জাহাজের কিছু অংশ পুড়ে ছায় হয়ে যায়। বর্তমান আগুন নিয়ন্ত্রণে করতে সক্ষম হয়েছেন নাবিকরা। তবে আতংক শেষ হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লাইলা রহমান গণমাধ্যমকে বলেন, আমরা জানতে পেরেছি জাহাজে হামলা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করছি।

উল্লেখ্য, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনের পূর্বাঞ্চলীয় অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দেওয়ার পরপরই দেশটিতে হামলা শুরু করে রুশ সৈন্যরা। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত এলাকা ছাড়াও দেশের অন্যান্য স্থান থেকে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। এর আগে ইউক্রেনের ডনবাস প্রদেশে সেনা অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিবিসির খবরে বলা হয়, টেলিভিশনে প্রচারিত এক ভাষণে ‘সেনা অভিযান’ পরিচালনার ঘোষণা দেন পুতিন।

 

বৃহস্পতিবারে সকালে প্রচারিত হওয়া ভাষণে পুতিন পূর্ব ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণ করার আহ্বান জানান। যেকোন ধরণের রক্তপাতের জন্য ইউক্রেন দায়ী থাকবে বলেও সতর্ক করেন তিনি। তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে কেউ পদক্ষেপ নিলে মস্কো ‘তাৎক্ষণিক’ জবাব দিবে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় শত শত সংঘর্ষ, ১০ মাসে ৩৫০ সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়াকে বলা হয় ইতিহাস-ঐতিহ্যে ভরা এক সম্ভাবনাময় জেলা। কিন্তু সাম্প্রতিক এ বছর এ জেলার নাম বারবার উঠে আসছে সংঘর্ষ, আধিপত্য বিস্তার ও রক্তক্ষয়ী সহিংসতার

কুমিল্লায় ৪ মাজারে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

ডেস্ক রিপোর্ট: কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের আসাদপুর গ্রামে চারটি মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ

বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে’: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে। ১৩ ফেব্রুয়ারি থেকে জনগণ নতুন একটি বাংলাদেশ পাবে। আজ সোমবার কক্সবাজার

স্বেচ্ছাসেবক নেতা মোসাব্বির হত্যায় আরেক শুটার আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক নেতা আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় আরেক শুটার রহিমকে আটক করেছে ডিবি । শুক্রবার বেলা ১১টার দিকে এ তথ্য

যুদ্ধবিরতির বর্ষপূর্তির দিনে লেবাননে হামলা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির বর্ষপূর্তির দিনে দেশটিতে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সামরিক হামলায় নিহত অন্তত ৪০

নিজস্ব প্রতিবেদক: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার লক্ষ্যে চালানো যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সামরিক অভিযানে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে সেনাবাহিনীর পাশাপাশি বেসামরিক মানুষও রয়েছেন