ইউক্রেনের হামলায় রুশ নৌবাহিনীর উপপ্রধান গুদকভ নিহত

অনলাইন ডেস্ক: ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন রাশিয়ার নৌবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল মিখাইল গুদকভ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, বৃহস্পতিবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে।

বিবৃতিতে জানানো হয়, মেজর জেনারেল গুদকভ রাশিয়ার পশ্চিম সীমান্তে একটি যুদ্ধ মিশনে দায়িত্ব পালনের সময় প্রাণ হারান। বুধবার ইউক্রেন কুরস্ক অঞ্চলে রুশ বাহিনীর একটি সামরিক কমান্ড পোস্টে যুক্তরাষ্ট্রে তৈরি ‘হিমার্স’ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়।

ঘটনার সুনির্দিষ্ট পরিস্থিতি কিংবা সংঘর্ষের প্রকৃত বিবরণ রুশ কর্তৃপক্ষ বিস্তারিতভাবে প্রকাশ করেনি।

প্রসঙ্গত, মিখাইল গুদকভ রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের অধীন একটি মেরিন ব্রিগেডের নেতৃত্বে ছিলেন। সামরিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে রাশিয়ার সর্বোচ্চ সামরিক সম্মাননায় ভূষিত করেন।

২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত কিয়েভের হামলায় রাশিয়ার অন্তত ১০ জন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। তাদের মধ্যে সর্বশেষ হলেন মেজর জেনারেল গুদকভ।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রড-সিমেন্টের বাজার অস্থির

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে দেশের নির্মাণসামগ্রীর বাজারে। বৈশ্বিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধি, দেশে ডিজেল ও গ্যাস সংকট—এই তিন ধরনের চাপের

এনসিপিসহ ৬ রাজনৈতিক দলকে নিবন্ধন দিচ্ছে ইসি

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) চূড়ান্ত নিবন্ধন দিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ছয়টি নতুন রাজনৈতিক দলকে। কমিশনের স্বাক্ষর সম্পন্ন হলেই গণবিজ্ঞপ্তি জারি করে বিষয়টি

জামায়াত এখন পরিশুদ্ধ দল, সুশাসনের জন্যই আমরা এক হয়েছি: অলি আহমদ

নিজস্ব প্রতিবেদক: জামায়াত এখন পরিশুদ্ধ, পরিশুদ্ধ না হলে বীরবিক্রম এবং মুক্তিযোদ্ধা তাদের সঙ্গে গেল কীভাবে—বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি

ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: টঙ্গীর তুরাগ তীরে আয়োজিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ৬০ বছর বয়সী ইয়াকুব আলী নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে বিশ্ব

টাঙ্গাইলে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ব্যবসায়ীদের ৭৮ লাখ টাকা ছিনতাই

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই-সখীপুর সড়কে বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়া নামক স্থানে শনিবার(২২ মার্চ) সন্ধ্যায় ফাঁকা গুলি ছুড়ে গরু ব্যবসায়ীদের ৭৮ লাখ টাকা

রায়গঞ্জে চান্দাইকোনা ইউনিয়ন কৃষক দলের কৃষক সমাবেশ 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রুদ্রপুর হাইস্কুল মাঠে ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুর রব