ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে সিভিরিদেঙ্কোর নাম প্রস্তাব জেলেনস্কির

ইউক্রেনের প্রধানমন্ত্রী পদে প্রথম উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কোর নাম সুপারিশ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এই প্রস্তাব দেশটির রাজনৈতিক অঙ্গনে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে।

জেলেনস্কি জানান, “আমি ইউক্রেন সরকারের কার্যক্রম নতুনভাবে শুরু করতে ইউলিয়া সিভিরিদেঙ্কোর নাম প্রধানমন্ত্রী হিসেবে প্রস্তাব করেছি। শিগগিরই নতুন সরকারের কর্মপরিকল্পনা উপস্থাপন করা হবে।” তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিসহ নাগরিক সহায়তা কর্মসূচি সম্প্রসারণ এবং দেশীয় অস্ত্র উৎপাদন বাড়ানোর বিষয়ে তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।

৩৯ বছর বয়সী ইউলিয়া সিভিরিদেঙ্কো চলতি বছর যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে বিরল খনিজসম্পদ-সংক্রান্ত আলোচনার সময় আন্তর্জাতিক পর্যায়ে আলোচনায় আসেন। জেলেনস্কি তার এ প্রস্তাবকে ‘কার্যনির্বাহী শাখার রূপান্তর প্রক্রিয়া’র অংশ হিসেবে উল্লেখ করেন।

অর্থনৈতিক বিশ্লেষক এবং বর্তমানে কিয়েভ স্কুল অব ইকোনমিকসের প্রধান তিমোফি মাইলোভানভ মনে করেন, তিন বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে এ ধরনের নেতৃত্ব পরিবর্তন নতুন দৃষ্টিভঙ্গি ও উদ্যম সৃষ্টিতে সহায়ক হবে।

তবে সিভিরিদেঙ্কোর প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ কার্যকর করতে হলে দেশটির পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হবে। রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে আইনপ্রণেতাদের একটি বড় অংশ প্রেসিডেন্ট জেলেনস্কির প্রতি সমর্থন অব্যাহত রেখেছে। ধারণা করা হচ্ছে, এবারও তারা রাষ্ট্রপতির প্রস্তাবের বিরোধিতা করবে না।

প্রস্তাবটি অনুমোদিত হলে সিভিরিদেঙ্কো বর্তমান প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহালের স্থলাভিষিক্ত হবেন। তিনি ২০২০ সাল থেকে এ দায়িত্বে রয়েছেন।

সূত্র: রয়টার্স

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: ভারতের নিরাপত্তা উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক: দুর্বল শাসন কাঠামোই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ বলে মন্তব্য করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল। তিনি বলেন, দুর্বল শাসন ব্যবস্থা অনেক

রায়গঞ্জে বিএনপি নেতার পিতা আব্দুস সামাদ মাষ্টারের ইন্তেকাল 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ধলজ্বান গ্রামের বাসিন্দা, জেলা বিএনপির উপদেষ্টা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও অস্ট্রেলিয়া প্রবাসী ইন্জিনিয়ার মোঃ কামাল হোসেনের পিতা আলহাজ্ব আব্দুস

ছয় দেশে শেখ হাসিনা ও তার পরিবারের নামে সম্পদের খোঁজ

ঠিকানা টিভি ডট প্রেস: কেম্যান দ্বীপপুঞ্জসহ ৫টি দেশে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে ৬৩৫ কোটি টাকার সম্পদের খোঁজ পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রধান

গাজামুখী নৌবহর থেকে আটক ১৩টি নৌকা; গ্রেপ্তার দুই শতাধিক

অনলাইন ডেস্ক: ভূমধ্যসাগরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা অভিমুখী ফ্লোটিলার ১৩টি নৌকা আটক করেছে ইসরায়েলি বাহিনী। এই ঘটনায় ৩৭ দেশের ২০০ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করেছে তারা। এরপরও

সিরাজগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট বাচ্চুকে ব্যক্তিগত পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করলেন সাংবাদিক নেতা এনামুল

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু নির্বাচিত হওয়ায় ব্যক্তিগত পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেন জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক

সিরাজগঞ্জে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন

সিরাজগঞ্জ প্রতিনিধি: বুধবার (৫ মার্চ), সকালে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে উদ্বোধন হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০২৪-২৫। জেলা