ইউএনও রাসেল ও সহযোগীদের শাস্তির দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, ৮ মে ২০২৫: সাতক্ষীরার তালা উপজেলার ইউএনও শেখ মো. রাসেল কর্তৃক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে কারাদণ্ড দেওয়ার ঘটনায় সংশ্লিষ্টদের বিভাগীয় শাস্তির দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।

বৃহস্পতিবার (৮ মে) বিকেল ৩টায় মন্ত্রণালয়ের সচিব বরাবর স্মারকলিপি পাঠানো হয়। এতে ইউএনও শেখ রাসেল ও তার সহযোগীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, “সাংবাদিক টিপু পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নির্যাতিত হয়েছেন, অথচ তাকে তাৎক্ষণিকভাবে সাজা দিয়ে দুর্নীতিকে আড়াল করার চেষ্টা করা হয়েছে। শুধুমাত্র বদলি কোনও শাস্তি নয়, এটি একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া।”

প্রসঙ্গত, গত ২১ এপ্রিল তালা উপজেলার একটি নির্মাণ প্রকল্পে ৯ কোটি টাকা ব্যয়ে অনিয়মের অভিযোগ অনুসন্ধানে গেলে দৈনিক কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপু উপ-সহকারী প্রকৌশলী এম এম মামুনের হামলার শিকার হন। পরে ইউএনও রাসেল অভিযোগ না শুনেই মোবাইল কোর্টের মাধ্যমে সাংবাদিক টিপুকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন।

ঘটনার প্রতিবাদে দেশজুড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়। একইসঙ্গে সাংবাদিকের স্ত্রী ইলোরা পারভীনকে আপিল করতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। ২৪ এপ্রিল সংগঠনের পক্ষ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে দাবি জানানো হলে, পরদিন সাংবাদিক টিপু জামিনে মুক্তি পান।

পরবর্তীতে আপিল শুনানি শেষে ৭ মে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন কুমার বিশ্বাস সাংবাদিক টিপুকে হয়রানিমূলক মামলায় অব্যাহতি দেন।

এদিকে, ইউএনও রাসেলকে গত ৫ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শহিদুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে রংপুর বিভাগে বদলি করা হয়েছে।

স্মারকলিপি প্রদানে বিএমএসএফ-এর সহ-সম্পাদক নুরুল হুদা বাবু, পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ, আইটি সদস্য আশরাফুল ইসলাম রোহিত, সদস্য মনি আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংবাদিক সমাজ বলছে, একজন কর্মকর্তার একক আচরণকে কেন্দ্র করে পুরো প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ইচ্ছা তাদের নেই; বরং তারা সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে চায়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নির্বিঘ্ন ভোট হলে ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মানুষ যদি নির্বিঘ্নে ভোট দেন তাহলে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের ধানের শীষ প্রতীকের

অজ্ঞান করে লুটপাট: কামারখন্দে একই পরিবারের তিন সদস্য হাসপাতালে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে একটি পরিবারের তিন সদস্যকে অজ্ঞান করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুটের অভিযোগ উঠেছে। উপজেলার রায়দৌলপুর ইউনিয়নের পেছরপাড়া গ্রামে সোমবার

সরাইলে ফ্যাসিস্ট হাসিনার পতনের বর্ষপূর্তিতে বিএনপি’র বাঁধ ভাঙা উল্লাস 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফ্যাসিবাদ আওয়ামী সরকারের পতন ও জুলাইয়ের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিজয় র‍্যালী’র আয়োজন করেন উপজেলা বিএনপি। মঙ্গলবার (৫

গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে ফিলিস্তিনিদের ওপর হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের

অনলাইন ডেস্ক: গাজা উপত্যকার রাফা শহরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি হামলায় বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন। এ ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের

সিরাজগঞ্জে রেজিস্ট্রেশনবিহীন যানবাহন নিয়ন্ত্রণে বিশেষ চেকপোস্ট জোরদার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলায় রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ অবৈধ যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে বিশেষ চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)-এর নির্দেশনায়

হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ নি‌য়ে যা বললেন মুখপাত্র

ঠিকানা টিভি ডট প্রেস: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা নিয়ে কো‌নো হালনাগাদ তথ্য না থাকার বার্তা দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র