ইউএনও’র নির্দেশে মন্দিরের জায়গায় রাস্তা নির্মাণের অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ

মোঃ মিনহাজ আলম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ এক প্রবাসীর সুবিধার্থে ক্ষমতার দাপট দেখিয়ে ঠাকুরগাঁওয়ে মন্দিরের জায়গায় রাস্তা নির্মাণের নির্দেশ দেয়ার অভিযোগ উঠেছে রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে।

গতকাল (৩০ জুলাই) দুপুরে জেলার রাণীশংকৈল উপজেলার বলিদ্বারা ইউনিয়নের বলিদ্বারা দূর্গা মন্দিরে এ ঘটনা ঘটে।

এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা রানীশংকৈল উপজেলা কার্যালয়ের সামনে নির্বাহী কর্মকর্তার (ইউএনও’র) বিরুদ্ধে বিক্ষোভ কর্মসুচি পালন করেন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা।

এসময় হিন্দু সম্প্রদায়ের মানুষেরা মুহুমুহু স্লোগান তুলে বলেন মন্দিরের জায়গা দখল কেনো, প্রশাসন জবাব চাই, জবাব চাই, প্রশাসন চুপ কেনো, জবাব চাই জবাব চাই।

কর্মসুচি চলাকালে ক্ষুদ্ধ হয়ে বিক্ষোভকারিরা বলেন, ইউএনও সাহেব এই সাহস পেল কথায়, মন্দিরের জমি দখল করে একক ব্যাক্তির জন্য রাস্তা নির্মানের নির্দেশ দেন। তিনি রক্ষক হয়ে ভক্ষকের মত কাজ করেছেন। মন্দিরের জায়গায় কোনভাবেই রাস্তা হতে দিবো না।

তারা অভিযোগ করে বলেন, ইউএনও’র নিজে দাড়িয়ে থেকে মন্দিরের ঘেরা বেড়া ও মন্দিরের সামনে রোপনকৃত কলাগাছ, প্রবাসীর জমি দেখভাল করা শফিকুলকে কর্তনের নির্দেশ দেন। যা তিনি করতে পারেন না। কতটুকু জমি মন্দিরের তা না দেখেই অন্যায়ভাবে অজ্ঞাত কারনে অন্যজনকে সুবিধা দিতেই তিনি এই কাজটি করেছেন বলে অভিযোগ করে তারা।

এ বিষয়ে বলিদ্বারা দূর্গা মন্দির কমিটির সভাপতি সেবু লাল জানান, দেশ স্বাধীনের পর থেকেই এই মন্দিরে পুজা আরচনা হয়ে আসছে। ইউএনও সাহেব মন্দির কমিটিকে না জানিয়ে ক্ষমতার দাপটে এই কাজটি করেছেন। মন্দিরের জায়গার উপর দিয়ে জোর করে রাস্তা করে দিতে চেয়েছিলেন তিনি। প্রতিবাদের কারনে পারেন নি। মন্দির কমিটি কখনই জায়গা ছেড়ে দিবে না।

আর এ বিষয়ে রাণীশংকৈল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমান জানান, পাশেই বাজারের জমি আরেক পাশে মন্দিরের। এই দুই স্থাপনার মাঝখানে জায়গা নিয়ে জটিলতা হয়েছে। পরে বিষয়টি সমাধান হয়েছে। এর বাইরে কোন কথা বলতে রাজি হয়নি তিনি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জয়পুরহাটে বিজিবির অভিযানে ৫টি স্বর্ণের বারসহ আটক-১

জয়পুরহাট প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ২০ ব্যাটালিয়ন সদস্যরা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সীমান্ত এলাকা থেকে ৫০ ভরি ৬ আনা ওজনের ৫টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার

টাঙ্গাইলে ‘সোনালিয়া-করটিয়া’ রেলস্টেশন উদ্বোধন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের অপেক্ষার অবসান ঘটিয়ে টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের সোনালিয়া নামক স্থানে ‘সোনালিয়া করটিয়া’ নামক রেলস্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন

যে রাজনৈতিক দলের সাথে হাত মিলিয়ে ইউনুস সরকারকে পতন করতে চায় আওয়ামীলীগ

ঠিকানা টিভি ডট প্রেস: বামদের ওপর ভর করে দেশকে অস্থিতিশীল করার মাস্টার প্ল্যান তৈরি করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। ধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, রাহাজানিসহ বিভিন্ন

হজযাত্রীদের শিশু সঙ্গীর বিষয়ে নতুন নির্দেশনা দিল সৌদি আরব

অনলাইন ডেস্ক: ২০২৫ সালের হজ মৌসুমে হজযাত্রীদের সঙ্গে শিশুদের সঙ্গী হিসেবে নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে

৮ কুকুরছানা হত্যা, এবার সেই সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে আটটি কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যায় অভিযুক্ত নিশি খাতুনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২ ডিসেম্বর) দিনগত রাত

সিরাজগঞ্জে শালিসে শ্বশুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ সদর উপজেলায় শালিস বৈঠকে হারান আলী সেখ (৫৫) নামে এক ভ্যান চালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মারধরে নিহতের স্ত্রী মরিয়ম বেগম, ছেলে