আ.লীগ নেতাকে ছাড়াতে থানার সামনে জামায়াতের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি: সন্দেহভাজন আসামি হিসেবে শফিকুল ইসলাম সিকদার নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করে গাজীপুরের জয়দেবপুর থানা পুলিশ। তবে শুক্রবার রাত ৮টার দিকে ওই নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে বিক্ষোভ মিছিল করেন জামায়াতে ইসলামীর নেতারা।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে পুলিশ সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুলকে গ্রেপ্তার করে। তাকে গ্রেপ্তারের খবর পেয়ে জামায়াতের ৫০-৬০ জন নেতাকর্মী এসে হোতাপাড়া এলাকায় জয়দেবপুর থানার সামনে এসে বিক্ষোভ মিছিল করেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। মো. আবদুল হালিম বলেন, ‘ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের পর তাকে ছাড়িয়ে নিতে কিছু লোকজন থানায় এসেছিলেন। তবে তাকে ছাড়া হয়নি। একটি মামলার সাসপেক্ট হিসেবে আনা হয়েছে তাকে।

এদিকে জামায়াতে ইসলামীর গাজীপুর সদর উপজেলার নায়েবে আমির আব্দুল বারী সাংবাদিকদের জানান, শফিকুল আমাদের সংগঠনের লোক। শফিকুল সিকদার ২০১৮ সালের আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০১৮ সালের পর তিনি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন না। এ কারণে তিনি পরে জামায়াতের ফরম পূরণ করে আমাদের রাজনীতিতে যুক্ত হয়েছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৮ সেপ্টেম্বর গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ও তিন যুগ্ম আহ্বায়ক স্বাক্ষরিত ও অনুমোদিত মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটিতে ২৩ নম্বর ক্রমিকে সাংগঠনিক সম্পাদক হিসেবে শফিকুল সিকদারের নাম রয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শেখ হাসিনার বিচার যেভাবে করা হবে ,যা জানালো সারজিস

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমার শত শত ভাইদের হত্যা করে খুনি হাসিনা ভারতে বসে ভিডিও কনফারেন্সে নির্লজ্জের মত বক্তব্য

খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না

ঠিকানা টিভি ডট প্রেস: দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না। বিকল্প হিসেবে লিভারের ওপর যাতে চাপ না পড়ে

ইকুয়েডরের কারাগারে ভয়াবহ দাঙ্গায় প্রাণ হারিয়েছে ৩১ জন বন্দি

নিজস্ব প্রতিবেদক: ইকুয়েডরের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগের শ্বাসরোধ ও ফাঁসিতে ঝুলে মৃত্যু হয়েছে। রোববার (০৯ নভেম্বর) বার্তাসংস্থা

ভবিষ্যৎ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় চীন

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, ‘বাংলাদেশের সঙ্গে চীন অভিন্ন ভবিষ্যৎ গঠনে কাজ করতে চায়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস

পাকিস্তানে ভবনধসে মৃত বেড়ে ১৪, ধ্বংসস্তূপে আটকা আরও অনেকে

অনলাইন ডেস্ক: পাকিস্তানের সিন্ধ প্রদেশের রাজধানী ও প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত করাচিতে একটি ৫ তলা আবাসিক ভবন ধসে ১৪ জন নিহত হয়েছেন এবং এই সংখ্যা

আমিরের অ্যাকাউন্ট হ্যাককারীর জামিন, সংক্ষুব্ধ জামায়াতের আইনজীবীরা

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমিরের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন বঙ্গভবনের আইটি শাখার সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে