আ. লীগ চায় রাজনৈতিক সরকার আসুক, তারা নির্বাচনে ঝামেলা করবে না: মাসুদ কামাল

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ নির্বাচন প্রতিরোধ করতে চাইবে না বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। তিনি বলেছেন, আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে নেই, তারা নির্বাচন প্রতিরোধ করতে চাইবে না। আওয়ামী লীগের প্ল্যান হলো, যেই আসুক, রাজনৈতিক সরকার আসুক। আওয়ামী লীগ এটাও মনে করে, রাজনৈতিক সরকার আসলে তাদের অবস্থা আগের চেয়ে ভালো হবে।

ইউনূসের বিদায় হোক, এটা দলটি চায়। সেজন্য আওয়ামী লীগ এই নির্বাচনে কোনো ঝামেলা করবে না। একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এসব কথা বলেন তিনি। এ সময় লুট হওয়া অস্ত্র ‍উদ্ধার নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের কড়া সমালোচনা করেন মাসুদ কামাল।

বলেন, উনি বলেন— অস্ত্র উদ্ধার হয়নি। গ্যারান্টি দিয়ে বলতে পারি, তারা এগুলো এখানে ব্যবহার করবে না। সে গ্যারান্টি কীভাবে দেয়? এগুলো কোনো কথা! এই সরকারের মতো এত দায়-দায়িত্বহীন সরকার জীবনেও দেখিনি। তারা জানেও না কী বলতে হবে, কীভাবে বলতে হবে।

তিনি আরো বলেন, এই নির্বাচন শান্তিপূর্ণ হবে। কারণ নির্বাচনে যারা অংশ নিচ্ছে, বিএনপি ও জামায়াত। দুই দলই মনে করছে, ভোট তাদের পক্ষে আসবে। তারা চেষ্টা করবে বেশিরভাগ ভোটার আনার জন্য। উত্তেজনা থাকলেও মারামারির পর্যায়ে যাবে এবং ভয়ংকার অবস্থা হবে, যেখানে হাসপাতাল ঠিকঠাক রাখতে হবে— মনে হয় না এরকম কোনো বাস্তবতা দেশে আছে।

সরকারের কোনো ক্ষমতা নেই বলেও এ সময় মন্তব্য করেন তিনি।,

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে উত্তেজনা, গুলিবর্ষণ।

নিজস্ব প্রতিবেদক: নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে উত্তেজনা, সংঘর্ষ ও পাল্টা মিছিল হয়েছে।

গাজা শহর ছেড়েছেন ৭ লাখ ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিন

আন্তর্জাতিক ডেস্ক: গাজা শহরে ইসরাইলি সেনাবাহিনীর (আইডিএফ) ব্যাপক অভিযানের মুখে এ পর্যন্ত ৭ লাখ ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি ঘরবাড়ি ছেড়ে বাস্তচ্যুত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর)

খোকশাবাড়ী ইউপি প্রশাসক সাইদী রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

নজরুল ইসলামঃ সিরাজগঞ্জ সদর উপজেলার ৫নং খোকশাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান (প্রশাসক) সাইদী রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে ধরে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেছে

বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে প্রক্টর অ্যান্ড গ্যাম্বল

নিজস্ব প্রতিবেদক: বিশ্বখ্যাত ভোক্তা পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রক্টর অ্যান্ড গ্যাম্বল (পিঅ্যান্ডজি) বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বৈশ্বিকভাবে ব্যবসা পুনর্গঠন ও ব্যয় সংকোচন পরিকল্পনার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে টাঙ্গাইলের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় মঙ্গলবার (৩ জুন) সকাল ৯টার দিকে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মাইক্রোবাসের

ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত‍্যুতে প্রধান উপদেষ্টার শোক

নিজস্ব প্রতিবেদক: ভাষাসৈনিক, খ্যাতিমান কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে সামাজিক