আ. লীগ এর নেতারা ভারতে, ইউরোপে পালিয়ে সুখে আছে, কষ্টে আছে তারা যাদের মনে বঙ্গবন্ধু ছিল

ডেস্ক রিপোর্ট: সাম্প্রতিক সময়ের জনপ্রিয় সাংবাদিক খালেদ মুহিউদ্দিন এআওয়ামী লীগ ও সরকারের সমালোচনা করতে গিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, “আওয়ামী লীগের কথা না বললে আমার পেটের ভাত হজম হয় না।”

খালেদ মুহিউদ্দিন তার আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি উদ্ধৃতি টেনে বলেন, “শেখ হাসিনা বলেছেন, আমার পিওনও ৪০০ কোটি টাকা নিয়ে গেছে। কিন্তু পিওনের কি এত টাকা নেওয়ার এক্সিকিউটিভ ক্ষমতা আছে? পিওন টাকা নিয়েছে, কারণ যারা তাকে টাকা দিয়েছে, তাদের কাজ হয়েছে। এই ৪০০ কোটি টাকা আসলে আপনাদের (জনগণের) কাছ থেকে নেওয়া।”

তিনি আরও যোগ করেন, “পিওন যদি ৪০০ কোটি টাকা নিতে পারে, তাহলে তার ঊর্ধ্বতনরা নিশ্চয়ই ৮০০ কোটি টাকা নিয়েছে। এভাবেই দুর্নীতির মাধ্যমে টাকা আত্মসাৎ করা হচ্ছে।”

খালেদ মুহিউদ্দিনের মতে, আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ নিয়ে বিদেশে আরামে জীবনযাপন করছেন। তিনি বলেন, “আমরা দেখছি, আওয়ামী লীগের অনেক লোক ভারত, মালয়েশিয়া বা ইউরোপে পালিয়ে আছে, কিন্তু তারা কোনো কষ্টে নেই। কারণ তাদের কাছে টাকা আছে। অন্যদিকে, যারা আওয়ামী লীগ করত, যাদের নৌকা মার্কা ভালো লাগত, যারা বঙ্গবন্ধুকে মনে প্রাণে বিশ্বাস করত, তারাই এখন কষ্টে আছে।”

তিনি প্রশ্ন তোলেন, “এই কষ্ট থেকে তারা কীভাবে বের হবে? কারণ দুর্নীতির কারণে নেতারা শান্তিতে আছেন, কিন্তু সাধারণ কর্মী ও সমর্থকরা বিপাকে পড়েছেন।”

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিকালে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে গলা কেটে হত্যা সাংবাদিককে

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর আসাদুজ্জামান তুহিন (৩৮) নামের এক সাংবাদিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে

ফেসবুক পেজ নিয়ে বিরোধ, সহযোগীর ভাইয়ের হাত ভাঙলেন ‘বিনোদন ভাই’

নিজস্ব প্রতিবেদক: ফেসবুক পেজ ‘বিনোদন ভাই’-এর মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে কন্টেন্ট ক্রিয়েটর মো. শফিকুল ইসলামের (১৮) বড় ভাই মো. শাহাদাৎ হোসেনের (২৪) ওপর হামলার অভিযোগ উঠেছে

হাসিনার মতো ভুল করবেন না, ড. ইউনূসকে সতর্কবার্তা হেফাজতের

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে হেফাজতে ইসলামের নেতারা বলেছেন, শেখ হাসিনার মতো ভুল করবেন না। ৯০ শতাংশ মুসলমানের দেশে কুরআন-সুন্নাহবিরোধী

ঢাকার বুকে নেমে এসেছে ‘একখণ্ড ফিলিস্তিন’

ডেস্ক রিপোর্ট: রোদে পুড়ে, ঘামে ভিজে, গলা ফাটিয়ে—শত শত মানুষ স্লোগান দিচ্ছেন ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’। আবার চারপাশে শোভা পাচ্ছে লাল, সবুজ, সাদা

হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের জন্য টোল বাধ্যতামূলক করতে আইন করছে ইরান

অনলাইন ডেস্ক আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি ব্যবহারের জন্য বিদেশি জাহাজগুলোর কাছে টোল আদায়ের একটি আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে ইরানের পার্লামেন্ট। প্রণালিটিতে ইরানের সার্বভৌম নিয়ন্ত্রণকে আনুষ্ঠানিক

টাঙ্গাইলে রেললাইনের ক্রসিং গুলোতে বাড়ছে মত্যুর মিছিল 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের যমুনা নদী সংলগ্ন ইব্রাহিমাবাদ রেলস্টেশন থেকে জেলার মির্জাপুর রেলস্টেশন পর্যন্ত ৪৬টি রেলক্রসিংয়ের মধ্যে ৩০টি অরক্ষিত ক্রসিং মৃত্যুফাঁদে পরিনত হয়েছে। এসব অরক্ষিত