আ.লীগ আমলের খেলাপি ঋণের গোপন তথ্য বেরিয়ে আসছে

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের আমলে গোপন রাখা খেলাপির সঠিক তথ্য প্রকাশের উদ্যোগ নেওয়ায় বিপুল সংখ্যক খেলাপি ঋণ বেরিয়ে আসছে বলে জানিয়েছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।বুধবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে লুকিয়ে রাখা খেলাপি ঋণের সংস্কৃতি থেকে বেরিয়ে আসছে বাংলাদেশ ব্যাংক। ফলে খেলাপি ঋণের আসল চিত্র বেরিয়ে আসতে শুরু করেছে। ২০২৪ সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতের খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৭৬৫ কোটি টাকা। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ খেলাপি ঋণ।

গভর্নর বলেন, আমাদের কাছে যতই নতুন তথ্য আসছে ততই বাড়ছে খেলাপি ঋণের পরিমাণ। আমরা দুর্বল ব্যাংকগুলোকে পুনর্গঠন করতে চাই। যেসব ব্যাংকে একীভূত করার দরকার সেগুলো একীভূত করব অথবা নতুন বিনিয়োগকারী নিয়ে এসে পুনর্গঠন করা হবে। তাছাড়া আইনগত সংস্কার হচ্ছে, ব্যাংক কোম্পানি আইন রিভিউ হচ্ছে। এসব শেষ হলে আমরা ব্যাংক খাত আইনঅনুযায়ী পুনর্গঠন করা হবে। ডিসেম্বরের প্রান্তিক শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৭৬৫ কোটি টাকা। যা মোট বিতরণ করা ঋণের প্রায় ২০ দশমিক ২ শতাংশ। আলোচ্য সময় শেষে ব্যাংক খাতের ঋণস্থিতি ছিল ১৭ লাখ ১১ হাজার ৪০২ কোটি টাকা।

এর আগে ব্যাংক খাতে সর্বোচ্চ খেলাপি রেকর্ড ছিল সেপ্টেম্বর প্রান্তিকে। সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ দাঁড়ায় ২ লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের প্রায় ১৭ শতাংশ। ফলে তিন মাসের ব্যবধানে ডিসেম্বর প্রান্তিকে খেলাপি ঋণ বেড়েছে ৬০ হাজার ৭৮৮ কোটি টাকা।

২০২৩ সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল এক লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ২ লাখ কোটি টাকা। ২০২৩ সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতের ঋণস্থিতি ছিল ১৬ লাখ ১৭ হাজার ৬৮৯ কোটি টাকা। যা মধ্যে খেলাপিতে পরিণত হয় ৯ শতাংশ। এরপর ২০২৪ সালের সেপ্টেম্বর শেষে ব্যাংক ঋণের স্থিতি দাঁড়িয়েছিল ১৬ লাখ ৮২ হাজার ৮২২ কোটি টাকা। যার মধ্যে খেলাপি ঋণ ২ লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকা। যা মোট বিতরণ করা ঋণের ১৬ দশমিক ৯৩ শতাংশ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে জাল টাকার নোট দিয়ে পান-সিগারেট কিনতে গিয়ে আটক যুবক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে জাল টাকার নোট দিয় পান-সিগারেট কেনার সময় হাসান আলী (২৫) নামের এক যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে পুলিশের কাছে সোপর্দ করা

সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী মজলুমর জননেতা এটিএম আজহারুল ইসলামের নি:শর্ত মুক্তি এবং জামায়াতে ইসলামীর নিবন্ধন ফেরতের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

জুলাই যোদ্ধাদের স্বীকৃতি: মাসিক ভাতা, চিকিৎসা ও পুনর্বাসন সুবিধা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্বীকৃতি দিয়ে ভাতা, চিকিৎসা ও পুনর্বাসন সুবিধার ঘোষণা দিয়েছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম সোমবার সচিবালয়ে বাসস-কে

বিএনপির কার্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা শেখ হাসিনা’ লিখে পালিয়েছে যুবক

নিজস্ব প্রতিবেদক: গভীর রাতে হেলমেট পড়ে এসে দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা শেখ হাসিনা’ লিখে পালিয়েছে দুই যুবক। সোমবার দিবাগত রাত অনুমান আড়াইটার পর চট্টগ্রামের পটিয়ায়

সিরাজগঞ্জের দুই বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিরাজগঞ্জ জেলা বিএনপি’র দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। শনিবার (১ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস

সিরাজগঞ্জে ইসলামী সমাজ কল্যাণ ট্রাষ্টের ঈদ সামগ্রি বিতরণ 

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে ইসলামী সমাজ কল্যাণ ট্রাষ্টের পক্ষ থেকে ঈদ সামগ্রিক বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে বেলকুচি পৌর অঞ্চলের চালা উত্তর পাড়ার