আ. লীগের সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক আমাদের সময়কে বলেন, ‘লালমাটিয়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তারের পর মানিকগঞ্জে নেওয়া হয়েছে।’ তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানান ঢাকা রেঞ্জ ডিআইজি।

এর আগে গত বছরের ৩ অক্টোবর নাঈমুর রহমান দুর্জয় ও তার স্ত্রী ফারহানা রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ-বাণিজ্য ও সরকারি অর্থ আত্মসাৎ এবং তার পরিবারের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে দুদকের হাতে।

২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে প্রথমবার মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন দুর্জয়। পরের সংসদেও জয়ী হন তিনি। তবে ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে তাকে মনোয়ন দেয়নি আওয়ামী লীগ।

ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি খেলোয়াড় থেকে আওয়ামী লীগের রাজনীতিতে নাম লেখানো টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক দুর্জয়কে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কুমিল্লায় চোর সন্দেহে যুবককে ধরে কুকুর লেলিয়ে দেওয়ার ভিডিও ভাইরাল

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে একটি কারখানায় চুরির সন্দেহে এক যুবককে ধরে দুটি কুকুর লেলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩১ সেকেন্ডের

নির্বাচনের ফলাফল ঘোষণায় ‘চক্রান্ত ও ষড়যন্ত্রের’ অভিযোগ নিয়ে ইসিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেছেন, “ভোট গণনা ও ফলাফল ঘোষণার ক্ষেত্রে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা অস্বাভাবিক বিলম্ব করছেন। একাধিক

মুসলিমদের পছন্দের শীর্ষে অশ্লীলতামুক্ত সোশ্যাল মিডিয়া ‘আলফাফা’

ঠিকানা টিভি ডট প্রেস: জনপ্রিয় হয়ে উঠেছে অশ্লীলতামুক্ত সামাজিক যোগাযোগমাধ্যম ‘আলফাফা’। বিশ্বজুড়ে প্রায় ১৬৫টিরও বেশি দেশের প্রায় ছয় লাখ মুসলিম এটি ব্যবহার করছেন। যুক্তরাষ্ট্রের একদল

নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না: ব্যারিস্টার ফুয়াদ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ইনসাফের

কক্সবাজারে বিমান বাহিনীর সদস্য ও স্থানীয়দের সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটির কাছে সংঘর্ষের মধ্যে অন্তত একজন গুলিতে নিহত হয়েছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিমান ঘাঁটি সংলগ্ন সমিতি পাড়া এলাকায় এ

সিরাজগঞ্জে তারাবির নামাজে ভুল, ইমামকে পেটালেন মুসল্লি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে তারাবির নামাজে ভুল ধরাকে কেন্দ্র করে মসজিদের ইমামকে মারধরের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চৌবাড়ী পশ্চিম পাড়া গ্রামে