আ.লীগের সহ-সভাপতিকে নিয়ে সমাবেশ করলেন জামায়াতের এমপি প্রার্থী

ডেস্ক রিপোর্ট: কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের বিহারমণ্ডলে জামায়াতে ইসলামীর সম্মেলনে এমপি প্রার্থী সাইফুল ইসলাম শহিদের পাশে আওয়ামী লীগের সহ-সভাপতির উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে অনুষ্ঠিত সম্মেলনে জামায়াত নেতাদের সাথে মঞ্চে মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদাত মাস্টারকে দেখা গেছে।

জানা যায়, জামায়াতে ইসলামী দেবিদ্বার উপজেলা শাখার উদ্যোগে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার বিভিন্ন গ্রামে সাধারণ সভা ও মতবিনিময় করছে কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি, কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের এমপি প্রার্থী সাইফুল ইসলাম শহিদ। উপজেলার মোহনপুর ইউনিয়নের বিহারমণ্ডলে জামায়াতের নেতাকর্মী ও গ্রামবাসীকে নিয়ে বিহারমণ্ডল বাজারে ধারাবাহিক সাধারণ সভা ও মতবিনিময় সভা অংশ করেন মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদাত মাস্টার।’

স্থানীয় এক জামায়াত নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, আওয়ামী লীগ সরকারের সময় যেসব নেতা জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছেন, এখন তারাই দল বদলে জামায়াতে ঘেঁষার চেষ্টা করছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদাত মাস্টার বলেন, এখন তো আওয়ামী লীগ নাই। আমি বাজারে ছিলাম, তারা আমাকে ডেকে নিয়ে সভার সামনের সারিতে বসিয়েছে।

দেবিদ্বার উপজেলা জামাতের আমির মো. শহিদুল ইসলাম বলেন, সভায় আওয়ামী লীগের ইউনিয়ন সহ-সভাপতি ছিল বিষয়টি আমার চোখে পড়েনি।

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি, কুমিল্লা-৪ আসনে জামায়াতের এমপি প্রার্থী সাইফুল ইসলাম শহিদকে একাধিকবার ফোন করা হলেও কল রিসিভ করেননি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে নাডুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ছাত্রীকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে

আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক এখন জামায়াতের সভাপতি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলায় আওয়ামী লীগের এক নেতা জামায়াতে যোগ দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। মজিদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ২

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলাকালে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ৮ জন। এখনো হামলকারীকে আটক করা যায়নি।

কিশোরগঞ্জে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ইউনিয়ন কমিটির সভাপতিসহ সাত নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।থানা সূত্র জানায়, যুবলীগ

আবারো চার দিনের রিমান্ডে পলক

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গুলিতে ওবায়দুল ইসলাম নিহতের ঘটনায় করা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের চার দিনের রিমান্ড মঞ্জুর

ফ্যাসিস্ট আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি: শায়েখে চরমোনাই

ঝালকাঠি প্রতিনিধি: ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহে শুক্রবার (৮ আগস্ট) বিকেলে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও