আ.লীগের নেতা-কর্মীদের নামে মামলা, টাকায় আপস করলেন বিএনপি নেত্রী

নিজস্ব প্রতিবেদক: ৮ বছর আগের একটি ঘটনায় মামলা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে। তবে টাকার মাধ্যমে আপস করেছেন বিএপি নেত্রী। এমন ঘটনায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। এদিকে মামলার চার্জশিট না হওয়ায় আপস করায় আদালতে গিয়ে বেকায়দায় পড়েন মামলার বাদী রফিকুল ইসলাম।

মামলা করেও আওয়ামী লীগের নেতা-কর্মীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে ১৫ দিনের মাথায় গত ১৯ জানুয়ারি ৩০০ টাকার স্ট্যাম্পে আপস করেন মামলার বাদী রফিকুল ইসলামের স্ত্রী বিএনপি নেত্রী তাহমিনা আক্তার রিপা। তবে স্ট্যাম্পে স্বাক্ষর করেন রফিকুল ইসলাম।

আট বছর আগে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় ময়মনসিংহের নান্দাইল উপজেলা মহিলা দলের আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার রিপার স্বামীকে কুপিয়ে জখমের ঘটনা ঘটে।

এ ঘটনায় চলতি বছরের ৪ জানুয়ারি আওয়ামী লীগ নেতা নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েলকে প্রধান আসামি করে মামলা করেন ভুক্তভোগী রফিকুল ইসলাম। এ ছাড়া মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের আরও ১৬ জনকে আসামি করা হয়।’

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি খুররম খান চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। ২০১৮ সালের ২২ ডিসেম্বর সন্ধ্যায় নিজ বাসার নিচে বিএনপির নেত্রীর স্বামী রফিকুল ইসলাম পোস্টার টানাতে যান। সে সময় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েলের নেতৃত্বে ১৫০-১৬০ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে রফিকুল ইসলামকে কুপিয়ে জখম করে। এ ছাড়া মুদি দোকান থেকে লুটপাট করে ৫ লাখ ৪০ হাজার টাকার ক্ষতি করে। এ ঘটনার পর আহত রফিকুল ইসলাম ভারতের ভেলোর থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হন।

এ বিষয়ে মামলার বাদী রফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘নিজ মহল্লার চাপের মুখে আপস করেছি। তবে টাকা নিয়ে আপস হয়নি।’

উপজেলা মহিলা দলের সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার রিপা বলেন, ‘আসামিরা আমার হাত, পা ধরতেছে। তা ছাড়া আমি ভবিষ্যতে নির্বাচন করব, তাই স্বামীকে বলেছি মামলা আপস করে নিতে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কাজিপুরে পানিতে পড়ে শিশুর মৃত্যু

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে মারিয়া খাতুন নামের সাত বছরের এক শিশু ডোবার পানিতে ডুবে মারা গেছে। মঙ্গলবার দুপুর দেড়টায় উপজেলার মেঘাই আশ্রয়ন প্রকল্পের নিকটে

চৌহালীর এনায়েতপুরে আইসিএল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে আইসিএল স্কুলের ২৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে আইসিএল স্কুলের উদ্যোগে

সফল অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার অপারেশন সফল হয়েছে। প্রায় চার ঘণ্টাব্যাপী জটিল অস্ত্রোপচার শেষে বর্তমানে তাকে ২৪ ঘণ্টার জন্য চিকিৎসকদের

শেখ মুজিবের ৭ মার্চের ভাষণ সরিয়ে পাঠ্যপুস্তকে জুলাই আন্দোলন যোগ করলো এনসিটিবি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ শিক্ষাবর্ষে কয়েকটি পাঠ্যপুস্তক সংশোধন করেছে অন্তর্বর্তী সরকার। কিছু সংস্করণ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ বাদ দেওয়া হয়েছে এবং

ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস

অনলাইন ডেস্ক: বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের অনলাইন নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি ১৪৯ মিলিয়নের বেশি লগইন তথ্য একটি উন্মুক্ত অনলাইন ডাটাবেজে পাওয়া গেছে।

টাঙ্গাইলে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে কফিন মিছিল 

জহরুল ইসলাম স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে কফিন মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)