আ.লীগের কর্মী-সমর্থকদের কাছে ভোট চাইলেন বিএনপি নেতা হারুন

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক এমপি ও আসন্ন নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হারুনুর রশীদ বলেছেন, ‘আপনারা দোয়া করবেন, যেন আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করতে পারি। এখানে আওয়ামী লীগের লোকেরাও উপস্থিত আছেন, যারা অতীত আওয়ামী লীগকে ভোট দিয়েছেন, আপনাদের অনুরোধ করব এখন তো আওয়ামী লীগ নাই, তাই আমাকে আপনারা ব্যাপক ভোটে নির্বাচিত করবেন।’

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় হারুনুর রশীদ এসব কথা বলেন।,

তিনি বলেন, ‘এর আগে গত নির্বাচনে জামায়াতের প্রার্থী বুলবুলকে ৭৪ হাজার ভোটে হারিয়েছি। আপনারা আমাকে নির্বাচিত করলে আমার জন্য বড় শক্তি হবে। এমনকি পার্লামেন্টে ধারালো যুক্তি ও বক্তব্য থাকবে চাঁপাইনবাবগঞ্জের জন্য।’

এ সময় হারুনুর রশীদ বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসন জামায়াতের একটা টার্গেটেড আসন। এখানে ব্যাপক পরিমাণ অর্থ তারা ব্যয় করছে। এখানে যুব সমাবেশ, ম্যারাথন দৌড় করেছে জামায়াত। কিন্তু ব্যবসায়ীরা আপনারা যদি আমাকে সহযোগিতা দেন, আমি চাঁপাইনবাবগঞ্জকে একটি অগ্রসর, আধুনিক ও উন্নত শহরে পরিণত করতে চাই।’

বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নে পাইপলাইনে ৫ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্প রয়েছে। জেলা শহরের জলাবদ্ধতা দূরীকরণে আরও একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। অতিরিক্ত পানি আর মহানন্দা নদীতে নামবে না, শহরের পাশে থাকা খাল সংস্কার করা হবে। এসব খাল দিয়েই পানি নামবে। এর আগে গত ৫০ বছরে অপরিকল্পিতভাবে জেলা শহরের উন্নয়ন কাজ হয়েছে। আগামী দিনে পরিকল্পিতভাবে সাজানো হবে শহরে। এজন্য আপনাদের (ব্যবসায়ী) সহযোগিতা চাচ্ছি।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন: চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম, সহ-সভাপতি আকতারুল ইসলাম রিমন, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলামসহ জেলার ব্যবসায়ী নেতা এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: ভারতের নিরাপত্তা উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক: দুর্বল শাসন কাঠামোই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ বলে মন্তব্য করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল। তিনি বলেন, দুর্বল শাসন ব্যবস্থা অনেক

গোবিন্দগঞ্জে হাত-পায়ে সিকল লাগানো অবস্থায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নে হাত ও পায়ে সিকল লাগানো অবস্থায় পায়েল (২৩) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২

মাদক সেবন ও জুয়া খেলতে বাঁধা দেওয়ায় প্রবাস ফেরত ব্যক্তিকে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি: মাদক সেবন ও জুয়া খেলায় বাঁধা দেওয়ার জেরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পুঁঠিয়া গ্রামে মঙ্গলবার (৭ডিসেম্বর)। রাত ৮টার দিকে প্রবাস ফেরত আজিম

যেভাবে বেহাত নগদের শতকোটি টাকা

ঠিকানা টিভি ডট প্রেস: সংকটে মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান নগদ। নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে নানা গ্রুপ-উপ-গ্রুপ জেঁকে বসেছে নগদে। ডাক বিভাগের একটি অংশ নগদের নিয়ন্ত্রণ

ফুঁ দিয়ে আগুন ধরিয়ে দেয়া সাধুবাবাকে খুঁজে পেয়েছে পুলিশ

মানিকগঞ্জ জেলা শহরের আন্ধারমানিক এলাকায় একটি বাড়ির সবাইকে প্রসাদ খাইয়ে অচেতন করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল সেট চুরির ঘটনায় প্রতারক সাধুবাবাকে গ্রেপ্তার করা হয়েছে।

উখিয়ায় জমির বিরোধের জের: মসজিদের খতিবসহ নিহত ৩ 

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার কুতুপালং পশ্চিম পাড়ায় আপন চাচাতো ভাইদের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ৩ জন নিহত হয়েছে। নিহতের মধ্যে রয়েছে কুতুপালং বাজার জামে