আ. লীগকে বাদ দিয়ে বাংলাদেশে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন হতে পারে না: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট: গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে প্রকাশ্যে দেখা যায়নি। কিন্তু সম্প্রতি তিনি প্রকাশ্যে এসে বর্তমান সরকারের সমালোচনা করছেন।

রবিবার (২৯ জুন), নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করেন।

ভিডিও ক্যাপশনে তিনি লেখেন, দীর্ঘ ১০ মাস পর প্রকাশ‍্যে এলেন দলের সাধারণ সম্পাদক।

এদিকে, সিদ্দিকী নাজমুল আলমের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, ওবায়দুল কাদের বলছেন- আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন হতে পারে না। তারা (সরকার) আদৌ নির্বাচন দিবে কিনা সে ব্যাপারে আমরা যথেষ্ট সন্ধিহান। নির্বাচনের নামে তাদের যে অশুভ ঐক্য, এই ঐক্যকে নিয়ে তারা আজ সংস্কারের নামে গোটা জাতিকে বিভ্রান্ত করছে। আজকে বিচারের নামে ক্যাঙ্গারো কোড বসিয়ে প্রহসন চালানো হচ্ছে। এই ধারা আমরা গুঁড়িয়ে দিব এবং এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ চলবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলি

ঠিকানা ডেস্ক: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্টের অভিযানের বিরুদ্ধে সোমবার চতুর্থ দিনেও বিক্ষোভ হয়েছে। লস অ্যাঞ্জেলেসের বিক্ষোভকারীদের উপর পুলিশ গুলি চালিয়েছে। মঙ্গলবার সিএনএন এতথ্য

কুমিল্লায় মাদকবিরোধে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা থানার কড়াইবাড়ি গ্রামে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩

টিপ নিয়ে যারা প্রতিবাদ করলেন

কপালে টিপ পরায় রাজধানীর তেজগাঁও কলেজের প্রভাষক লতা সমাদ্দারকে হয়রানির ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যকে চিহ্নিত করা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও

আর সাংবাদিকতা করবেন না ভ্যানচালক রেজাউল

ঠিকানা টিভি ডট প্রেস: এলাকায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন রেজাউল ইসলাম (২২)। লেখাপড়ার দৌড়ে প্রাথমিকের গণ্ডিও পার হতে পারেননি তিনি। কিন্তু সাংবাদিক হওয়ার ইচ্ছে

সাবেক সমাজকল্যাণমন্ত্রীর চার আত্মীয় ভুয়া সনদে চাকরিতে, তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে

নিজস্ব প্রতিবেদক: সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে ভুয়া শিক্ষাগত সনদ ও নিয়মবহির্ভূতভাবে নিয়োগ পাওয়া সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ঘনিষ্ঠ চার আত্মীয়ের বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে।

শাহজাদপুরে শিশু লামিয়া হত্যা: মামা আরাফাত গ্রেপ্তার, হত্যার রহস্য উদঘাটন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে ছয় বছরের শিশু লামিয়া খাতুনকে (৬) নির্মমভাবে হত্যা করে তারই মামা, কিশোর মাদ্রাসাছাত্র আরাফাত হোসেন (১৬)। ঘটনার রহস্য উদঘাটন করে পুলিশ