আ.লীগকে ‘আশ্রয় দেওয়া’ নিয়ে রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুরে আওয়ামী লীগকে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার ঝালুকা ইউনিয়নের চৌপুকুরিয়া এলাকায় ঘটনাটি ঘটে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।,

স্থানীয়রা জানান, রেজাউল নামে এক বিএনপি নেতা এলাকার আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিএনপিতে আশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ করেন বিএনপির আরেক কর্মী বাক্কার। এমন অভিযোগকে কেন্দ্র করে সোমবার বিকেলে কাঁঠালবাড়িয়া বাজারে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ঘটনার জের ধরে সন্ধ্যায় দেশীয় অস্ত্র নিয়ে বাক্কার আলী ও তার ছেলে আশিক এবং করিমসহ ১০ থেকে ১৫ জন রেজাউলের ছেলে ইমনের ওপর অতর্কিত হামলা চালান। এতে ইমন গুরুতর আহত হন। পরে ছেলেকে বাঁচাতে ছুটে আসলে রেজাউল ইসলামকেও মারধর করা হয়। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হামলায় বিএনপি কর্মী রেজাউল (৪৫) ও তার ছেলে ইমন (২০) আহত হয়েছেন। সোমবার রাতভর ওই এলাকায় উত্তেজনা বিরাজ করতে থাকে।

দুর্গাপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত আছি। তবে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

প্লাস্টিকপণ্য জনস্বাস্থ্যর মারাত্মক ঝুঁকি বাড়াচ্ছে, টাঙ্গাইলে কর্মশালায় বক্তারা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: অপচনশীল বর্জ্য হিসেবে পরিচিত প্লাস্টিকপণ্য পরিবেশ ও স্বাস্থ্যর জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে এবং এর মাত্রা দিন দিন বাড়ছে। প্লাস্টিক সামগ্রী অত্যধিক

সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের নতুন অধ্যক্ষ মনোয়ার হোসেনের যোগদান

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের নতুন অধ্যক্ষ হিসাবে যোগদান করেছেন সহকারী অধ্যাপক মো. মনোয়ার হোসেন। যোগদান উপলক্ষে কলেজের শিক্ষক পরিষদের আয়োজনে শিক্ষক

বাংলাদেশ-ডেনমার্ক বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে: রাষ্ট্রদূত মোলার

ঢাকা উত্তর প্রতিনিধি: বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে গত ৫০ বছর ধরে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স

সিরাজগঞ্জ চৌহালীতে নৌপথে চাঁদা দাবির অভিযোগে শ্রমিকদের মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় নৌপথে বালুবাহী নৌযান চলাচলে চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি পালন করেছেন নৌযান শ্রমিক ও কর্মচারীরা। বৃহস্পতিবার বেলা ১১টার

স্বপ্নের ক্যাম্পাস গড়তে চান সাদিক, ভুল শুধরে দেওয়ার আহ্বান ফরহাদের

নিজস্ব প্রতিবেদক: সদ্য অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত সাদিক কায়েম বলেছেন, ‘যে মতের হোক না কেন সবাই একসঙ্গে কাজ করবেন। শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা।

ইউনূস নিজ হাতে উপদেষ্টার তালিকায় সংশোধন এনেছেন : রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: ড. ইউনূস নিজ হাতে তালিকায় সংশোধন এনেছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। বিশেষ করে এনজিও সংশ্লিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে তিনি নিজেই নাম যুক্ত করেছেন বলেও