আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সোমবার বিকাল পাঁচটার দিকে তারা জাতীয় বার্ন ও অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট প্রবেশ করেন।

এর আগে এক পোস্টে দলটির আমির দলীয় নেতা-কর্মীসহ এলাকাবাসীকে উদ্ধার অভিযানে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান।

তিনি লেখেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি ও এলাকাবাসীকে উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ এবং আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহায়তা প্রদানে উদাত্ত আহ্বান জানাচ্ছি।’

এদিন দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে। এরপরই সেটি বিধ্বস্ত হয়।

আইএসপিআর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, এখন পর্যন্ত নিহত হয়েছেন ১৮ জন এবং আহত হয়েছেন ১৬৪ জন। এর মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন ৭০ জন। সেখানে মারা গেছেন দুজন।

এ ছাড়া কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ৮ জন, সিএমএইচে চিকিৎসাধীন ১৪ জন ও নিহত ১১ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিহত ২ জন, উত্তরা লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে চিকিৎসাধীন ১১ জন ও নিহত ২, উত্তরা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন ৬০ জন ও নিহত ১ জন এবং উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ১ জন চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছে আইএসপিআর।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

২০ বছর পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ২০ বছর পর আবারও বসতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠক। আগামী ২৭ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে নবম জেইসি

সিরাজগঞ্জে নারীদের অগ্রযাত্রায় বাধা নয়, শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

সিরাজগঞ্জ প্রতিনিধি: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নারীদের এগিয়ে যাওয়ার পথে জামায়াত কোনো বাধা হবে না। বরং নারীদের জন্য শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা

গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে ফিলিস্তিনিদের ওপর হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের

অনলাইন ডেস্ক: গাজা উপত্যকার রাফা শহরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি হামলায় বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন। এ ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের

নেই হুইল চেয়ার কেনার সামর্থ্য ‘হাত দিয়ে হাঁটা’ স্কুলছাত্র সবুজ বাঁচতে চায়

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: নিজের পায়ে দাঁড়াতে চান ‘হাত দিয়ে হাঁটা’ সবুজ। সে জন্ম থেকেই প্রতিবন্ধী। নেই হুইল চেয়ার কেনার সামর্থ্য। তবে আছে প্রবল ইচ্ছাশক্তি ও

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে দাবি তুলুন: বিএমএসএফ 

নিজস্ব প্রতিবেদক: সোনারগাঁও, মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেছেন, আক্রমনের শিকার সাংবাদিকের বিপদকালে কেউ

১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড দেওয়ার নিয়মে বড় পরিবর্তন এনেছিল নির্বাচন কমিশন (ইসি)। এবারই প্রথম সাংবাদিকদের