আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

নিজস্ব প্রতিবেদক: সদ্যসাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সোমবার (২ মার্চ) বিকেলে বিএফআইইউর পক্ষ থেকে দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও অন্যান্য নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে এ তলবনামা পাঠানো হয়।

জানা গেছে, একটি অভিযোগের ভিত্তিতে সোমবার সব ব্যাংকে চিঠি দিয়ে তার তথ্য চাওয়া হয়েছে।

চিঠিতে আগামী তিন কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের ব্যক্তিগত অ্যাকাউন্টের সব তথ্য নথিভুক্ত করে বিএফআইইউতে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়।

এর আগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন একদল সাকিব ব্যক্তি।

এ বিষয়ে পরে আসিফ মাহমুদ বলেন, সাকিব আল হাসানকে খেলতে না দেয়ায় মব সৃষ্টি করে দুদকে অভিযোগ জানানো হয়েছে। দুদকে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হলে যে কোনো শাস্তি মেনে নিতে প্রস্তুত আছি।

উল্লেখ্য, সাবেক অন্তবর্তী সরকার গত ১০ ফেব্রুয়ারি অন্যান্য উপদেষ্টাদের পাশাপাশি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সম্পদ বিবরণী প্রকাশ করে।

আসিফ মাহমুদের সম্পদ বিবরণীতে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত তার সম্পদ ও টাকার পরিমাণ উল্লেখ নেই।

২০২৪ হতে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত তার আর্থিক সম্পদের বিবরণ ১৪ লক্ষ ২৪ হাজার ৭১৪ টাকা দেখানো হয়েছে। অ-আর্থিক বা নন-ফাইনান্সিয়াল সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১ লাখ দশ হাজার টাকা।

উপদেষ্টা থাকাকালীন বাংলাদেশের বাইরে তার কোনো সম্পদ নেই। তার মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১৫ লক্ষ ৩৪ হাজার ৭১৭ টাকা। ব্যক্তিগত ও ব্যবসায়িক দায় ২৮ হাজার ৬৬৯ টাকা।

সম্পদ বিবরণীতে কোনো মন্তব্য করা হয়নি। শুধু ২০২৩-২৪ অর্থবছরের তার TIN (টেক্সপেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার সার্টিফিকেট) ছিল না বলে জানানো হয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের রাজনৈতিক অফিসে গুলির ঘটনা ঘটেছে। বুধবার (১৪ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। এনসিপির মিডিয়া

সিরাজগঞ্জে রেলওয়ে প্রকল্প থেকে রেলের শীট ও ভ্যান জব্দ, চুরি আতঙ্কে এলাকাবাসী

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ রেলওয়ে প্রকল্পের WD-5 এলাকা থেকে রেলের দুটি শীট ও একটি ভ্যান জব্দ করেছে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) গভীর

নির্বাচন বানচাল চেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থান শিবির সমর্থিত জোটের

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মাজহারুল ইসলাম বলেছেন, নির্বাচন বানচালের কোনো চেষ্টা করা হলে তা ক্যাম্পাস থেকেই

ইয়েমেনে ইসরায়েলের বিমান হামলা

অনলাইন ডেস্ক: ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির পশ্চিম উপকূলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় শুক্রবার এ হামলায় দেশটির কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্রসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা

সখীপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের সখীপুরে আমেনা বেগম নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ ওঠেছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে পুলিশ বাড়ির পাশের ধানক্ষেত থেকে

সিরাজগঞ্জ-৫ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ বাতিল ২ জন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৭ জন প্রার্থী। এর মধ্যে ৫ জনের মনোনয়ন বৈধ ও ২