আসিফ নজরুল বর্তমানে এক হাজার কোটি টাকার মালিক: ইলিয়াস হোসাইন

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশী সাংবাদিক এবং ইউটিউবার ইলিয়াস হোসাইন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে একুশে টেলিভিশনের প্রোগ্রাম “ফ্যাক্ট চেক” এ নানা গুরুতর মন্তব্য করেছেন।

ইলিয়াস হোসাইন দাবি করেছেন যে, আসিফ নজরুল বর্তমানে এক হাজার কোটি টাকার মালিক হয়েছেন, তবে তিনি স্বীকার করবেন না। তিনি আরও বলেন, “যদি আপনি আইন মন্ত্রণালয় দেখেন, বিশেষ করে গাজীপুরের মতো জায়গায়, সেখানে একজন বিচারক একজন পুলিশ কনস্টেবলকে জামিন দিয়েছিলেন যিনি সরাসরি ভিডিও ফুটেজে একজন ছাত্রকে গুলি করেছিল।”

ইলিয়াস হোসাইন এও উল্লেখ করেছেন যে, ওই বিচারককে তার নিজস্ব সুপারিশে সেখানে বসানো হয়েছে। তার মতে, আসিফ নজরুলের কর্মকাণ্ড এবং তার অজানা দিকগুলি সামনে আনা জরুরি, এবং এর জন্য তিনি আরও একটি কাজ করছেন। তিনি বলেন, “এই সাত-আট মাসে আসিফ নজরুল কোথায় কোথায় ধান্দাবাজি করেছেন, এসব নিয়ে প্রোগ্রামটি শিগগিরই প্রকাশ হবে।”

এছাড়া, ইলিয়াস হোসাইন দাবি করেন, “প্রথম আলো” পত্রিকা বাংলাদেশে জঙ্গি উৎপাদনের সাথে জড়িত। তিনি বলেন, “আজকে সাত মাস হয়েছে, বাংলাদেশে কোনো জঙ্গি নেই, কোনো গ্রেনেড হামলা হয় না, উদিচির হামলা হয় না, ছায়ানট, বটমূল-এ ধরনের কিছুই হয় না।”

ইলিয়াস হোসাইন আরও বলেন, “এটা আমাদের সমাজের জন্য ভালো, কারণ মানুষের প্রতিদিনই গ্যাদারিং হচ্ছে, কোনো সন্ত্রাসী কার্যকলাপ নেই।”

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মুসলিম সামরিক জোট গঠনের পথে মধ্যপ্রাচ্য

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা, গাজায় ইসরায়েলের আগ্রাসন এবং সম্প্রতি কাতারের রাজধানী দোহায় হামলার ঘটনায় মুসলিম দেশগুলো আবারও ঐক্যবদ্ধ সামরিক জোটের উদ্যোগে এগোচ্ছে। দীর্ঘদিন আলোচিত

এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘এনসিপির নেতারা গণভোট নিয়ে যেসব বক্তব্য দিচ্ছেন, তা তাঁরা না বুঝেই দিচ্ছেন। তাঁরা অর্ধেক বুঝেছেন। আমরা তাঁদের এই বক্তব্যের জবাব

কক্সবাজারে বিমান বাহিনীর সদস্য ও স্থানীয়দের সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটির কাছে সংঘর্ষের মধ্যে অন্তত একজন গুলিতে নিহত হয়েছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিমান ঘাঁটি সংলগ্ন সমিতি পাড়া এলাকায় এ

সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান সৌদি আরব সফরে যেসব চুক্তি হচ্ছে তার

নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭ হাজার জনের নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীতে ২৭ হাজারের বেশি সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম

কুমিল্লা-মুরাদনগরে ২৪০০ কোটি টাকার গ্রামীণ অবকাঠামো প্রকল্প

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কুমিল্লার সড়ক ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২৪০০ কোটি টাকার একটি