আসিফ ও মাহফুজকে পদত্যাগ করতে হবে: ইশরাক

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেছেন ইশরাক হোসেন। তার দাবি, চক্রান্ত করে তাদের অপবাদ দেওয়া হচ্ছে।

বুধবার রাতে রাজধানীর কাকরাইলে এক বিক্ষোভ সমাবেশে তিনি এই দাবি তোলেন।

ইশরাক বলেন, নির্বাচন কমিশন স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দিবে সেটাই মানতে হবে। একটি নতুন দল, যাদের নিয়ে আমি আশাবাদী ছিলাম। কিন্তু দলগঠন করার পর সরকারের মধ্যে এদের অংশ রয়ে গেল। কাজেই নিরপেক্ষ সরকার আমরা পাইনি। সরকারের মধ্যে অনেকেই আছে যারা বিএনপি যাতে নির্বাচনে ভালো করতে না পারে সে চক্রান্ত করছে।

সরকারের ভেতর থেকে বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করা হয়েছে অভিযোগ তুলে ইশরাক বলেন, নির্বাচন কমিশনের ওপর চাপ প্রয়োগ করছে। তাহলে কী আশা করা যায় যে এই সরকারের অধীনে জাতীয় নির্বাচন হতে পারে?

তিনি আরও বলেন, আমরা কি আরেকটা স্বৈরাচারী সরকার তৈরি হতে দিতে পারি? আমরা হাসিনাকে যেভাবে বিদায় করেছি সেভাবে সব স্বৈরাচার সরকারকে বিদায় করতে পারবো।

মেয়র হওয়া প্রসঙ্গে তিনি বলেন, মেয়র বুঝি না, এই সরকার নিরপেক্ষ নয় তা সবার সামনে উন্মোচিত। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমকে পদত্যাগ করতে হবে। তারা পদত্যাগ করে নিজেদের রাজনৈতিক দলের হয়ে কাজ করুক, কিন্তু সরকারে থেকে এসব করা যাবে না।

তিনি বলেন, পেছনে ফেরার কোনো সুযোগ নাই। যতদিন দাবি মানা হবে না ততদিন আমরা এখান থেকে যাব না।

গত ৭ দিন ধরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাকের শপথ গ্রহণের দাবিতে রাজপথে অবস্থান কর্মসূচি চালাচ্ছেন তার সমর্থকরা। সেই কর্মসূচিতে যোগ দিয়েছেন ইশরাক নিজেই। তাকে সরাসরি মাঠে পেয়ে সমর্থক আন্দোলনকারীরা আরও প্রাণবন্ত হয়ে উঠেছেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইয়েমেনে সৌদির ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন ডেস্ক: সৌদি বাহিনী ইয়েমেনের সীমান্তবর্তী রাজিহ জেলায় বেসামরিক গ্রামগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বুধবার (৫ নভেম্বর) ইয়েমেনের সা’দা প্রদেশ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর

সারজিস আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন গণঅধিকারের রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। রাশেদে অভিযোগ করেন, ড.

ভুমিকম্পে রাজধানীতে নিহত তিন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পুরান ঢাকার বংশাল কসাইটুলিতে পাঁচতলা একটি ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে তিনজন পথচারী নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে ভূমিকম্পের পর এ দুর্ঘটনা ঘটে।

পাকিস্তানে রাজনৈতিক নিপীড়ন নিয়ে মার্কিন কংগ্রেসে শুনানি অনুষ্ঠিত হচ্ছে

অনলাইন ডেস্ক: পাকিস্তানে বিরোধী মত ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর চলমান দমন-পীড়ন নিয়ে শুনানি আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র কংগ্রেসের টম ল্যান্টস হিউম্যান রাইটস কমিশন। সোমবার (১৪

বাংলাদেশসহ ১৪টি দেশের ভিসা নিষেধাজ্ঞা সৌদি আরবের

অনলাইন ডেস্ক: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়াসহ ১৪টি দেশের নাগরিকদের জন্য সাময়িকভাবে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। এই নিষেধাজ্ঞা মূলত ওমরাহ, ব্যবসা এবং পারিবারিক ভিসার

চট্টগ্রামে হঠাৎ ডায়রিয়া রোগী কয়েক গুণ

নিজস্ব প্রতিবেদক: বন্দরনগরী চট্টগ্রামের কয়েকটি এলাকায় পানিবাহিত রোগ ডায়রিয়া ভয়াবহ রূপ ধারণ করেছে। হঠাৎ করেই রোগী কয়েক গুণ হয়ে গেছে। ডায়রিয়ায় কাবু হয়ে প্রতিদিন হাসপাতালে