আসামে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে মুসলমানদের ঘরবাড়ি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আসাম রাজ্যে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে স্থানীয় মুসলিমদের ঘরবাড়ি।শত শত নারী-পুরুষ ও শিশু এখন বাস্তুহীন হয়ে পড়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, আসামে নির্বাচন সামনে রেখে অভিযান শুরু করেছে প্রাদেশিক সরকার। গত কয়েক সপ্তাহ ধরে চলা এই অভিযানে অনেক মুসলমানের বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযোগ করা হচ্ছে, তারা বাংলাদেশি।,

আসামে বর্তমানে ক্ষমতায় আছেছ নরেন্দ্র মোদির বিজেপি। সামনের বছর শুরুর দিকে সেখানে নির্বাচন হবে। রয়টার্স বলছে, নির্বাচন সামনে রেখেই রাজনৈতিক কৌশল হিসেবে এই অভিযান শুরু করেছে তারা। বাংলাভাষী মুসলিমদের তারা অবৈধ অনুপ্রবেশকারী বলে আখ্যা দিয়ে অভিযান চালাচ্ছে।

আরান আলি নামে এক স্থানীয় বলেন, ‘সরকার বারবার আমাদের হয়রানি করছে। আমাদের বিদেশি বলছে। অথচ আমার জন্মই আসামে।

বাংলাদেশের সঙ্গে ২৬২ কিলোমিটার সীমান্ত রয়েছে আসামের। তাই সেখানকার বাঙালি সম্প্রদায়ের মধ্যে শঙ্কা রয়েছে যে তাদের রাজনৈতিক হয়রানির শিকার হতে হবে। মোদির বিজেপি এবার সরকারি মুসলিমদের লক্ষ্যবস্তু করে অভিযান চালাচ্ছে।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিম্ব শর্মা বলেছেন, বাংলাদেশ থেকে যাওয়া মুসলিম অনুপ্রবেশকারীদের জন্য ভারত হুমকির মুখে পড়েছে। তিনি বলেন, ‘আমরা সীমান্তে মুসলিম অনুপ্রবেশ বন্ধ করেছি। কিন্তু কয়েকটি জেলায় এখন হিন্দুরা সংখ্যালঘু হয়ে গেছে ‘

২০১১ এর আদমশুমারি অনুযায়ী আসামের ৩ কোটি ১০ লাখ জনসংখ্যার ৩০ শতাংশই মুসলিম। ২০২১ সালে হিমন্ত মুখ্যমন্ত্রী হওয়ার পর ৫০ হাজার মুসলিমদে তাড়িয়ে দিয়েছে সরকার। যাদের বেশিরভাগই বাঙালি মুসলিম।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বছর ঘুরে আবার এল খুশির ঈদ

নিজস্ব প্রতিবেদক দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজ শনিবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার শাওয়াল

টানা তিন দিনের ছুটিতে রাজধানীতে ৩ বড় সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল থেকে শুরু হচ্ছে টানা তিন দিনের সরকারি ছুটি। এই ছুটিকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় তিনটি দল ও সংগঠন পৃথকভাবে জনসমাবেশের কর্মসূচি ঘোষণা

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক: নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পড়াবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি

পারমাণবিক ও অর্থনৈতিক চাপে চরম সংকটে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ধর্মীয় শাসকরা ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে সবচেয়ে গভীর সংকটে পতিত হয়েছেন। দেশে ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ, মূল্যস্ফীতি এবং জনঅসন্তোষের সঙ্গে নতুন

বকশীবাজারে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ঘটনাস্থলে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক: রাজধানী বকশীবাজারে আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে বিচারকাজ বন্ধের দাবিতে সড়ক অবরোধ করছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এদিকে

মধ্যরাতে বুলডোজার দিয়ে ছাত্রলীগের কার্যালয় গুঁড়িয়ে দিল শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার কার্যালয় গুঁড়িয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শহীদ শামসুল হক হলের কিছু শিক্ষার্থী। শুক্রবার দিবাগত রাত ১টার