আসামি গ্রেপ্তারে ডিএমপির অনুমতির নির্দেশনা হাইকোর্টে স্থগিত

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় করা মামলায় আসামি গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সংক্রান্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের জারি করা সার্কুলারের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ডিএমপির এই আদেশ কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

বুধবার (২৩ এপ্রিল), বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, দেশ ও জাতির স্বার্থে এই মামলায় বিনা পয়সায় লড়েছি।

এর আগে গত ৯ এপ্রিল ঢাকা মহানগর পুলিশ হেডকোয়ার্টার্স থেকে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলায় আসামি গ্রেপ্তার প্রসঙ্গে একটি অফিস আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলায় অধিকাংশ ক্ষেত্রে এজাহারভুক্ত আসামির সংখ্যা অধিক। এসব মামলার এজাহারভুক্ত কিংবা তদন্তে প্রাপ্ত আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণসহ অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। উপযুক্ত প্রমাণ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনার মামলার এজাহারভুক্ত কিংবা তদন্তে প্রাপ্ত কোনো আসামি গ্রেপ্তার না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এই আদেশের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন গত রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

স্যারের সাথে গোপন সম্পর্ক তাই পরীক্ষা ছাড়াই ছাত্রলীগ নেত্রীকে পাস করে দিয়েছেন

নিজস্ব প্রতিবেদক: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক সুরাইয়া ইয়াসমিন ঐশী পরীক্ষায় অংশগ্রহণ ছাড়াই পাস করেছেন বলে

ঢাকাসহ ১৭ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক: ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৮ জুন) দুপুর ১টা পর্যন্ত

রায়গঞ্জে পূবালী ব্যাংকের চান্দাইকোনা শাখার উদ্বোধন : গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা পূবালী ব্যাংক লিমিটেডের ৫১১তম শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে এক বর্ণাঢ্য আয়োজনে শুভ উদ্বোধন করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক

চাঁদার দাবিতে রাজবাড়ী সদর হাসপাতালের লিফট স্থাপনে বাধা

নিজস্ব প্রতিবেদক: চাঁদা না দেওয়ায় রাজবাড়ী জেলা সদর হাসপাতালে লিফট স্থাপনের কাজ বন্ধ রয়েছে। বিষয়টি নিয়ে সম্প্রতি জেলা উন্নয়ন সমন্বয় সভায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

সিরাজগঞ্জ রায়গঞ্জে ছাত্রদল নেতাসহ ১৮ জনের জামায়াতে যোগদান

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নে ছাত্রদলের এক নেতাসহ ১৮ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতিতে যোগ দিয়েছেন। বুধবার সন্ধ্যায় ধানগড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে

নির্বাচন, গণভোট ও ঐকমত্য কমিশন ইস্যুতে দ্বিচারিতার অভিযোগ এনসিপি এমপি হাসনাত আব্দুল্লাহর

নিজস্ব প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট এবং ঐকমত্য কমিশন ইস্যুতে দ্বিচারিতা করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের