আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানো: ট্রাইব্যুনালে ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, প্রধান তিন আসামি পলাতক

অনলাইন ডেস্ক: আশুলিয়ায় গণঅভ্যুত্থানের সময় ছয়জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৬ জনের সম্পৃক্ততা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

মঙ্গলবার (২৪ জুন) এই ঘটনায় বিস্তারিত তদন্ত প্রতিবেদন ও আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন। ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে, এ মামলার বিচারকার্য সরাসরি সম্প্রচার করা হবে।

এর আগে সকালে মামলার গ্রেপ্তার সাত আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের মধ্যে রয়েছেন পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি ও শাহিদুল ইসলাম। একইসঙ্গে মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং গুম সংক্রান্ত অপর মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাজির করা হয়েছে।

আলোচিত এই মামলার প্রধান তিন আসামি হলেন—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী মামুন। এর মধ্যে মামুন বর্তমানে আটক থাকলেও শেখ হাসিনা ও কামাল পলাতক রয়েছেন।

ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, প্রাথমিক তদন্তে প্রাপ্ত সাক্ষ্যপ্রমাণে এসব ব্যক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততা উঠে এসেছে।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে সফল খামারীদের সম্মাননা প্রদান

নিজেস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় (পিকেএসএফ) এর আর্থায়নে ও মানবমুক্তি সংস্থার কারিগরি সহযোগিতায় খামারিদের সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে মানব মুক্তি সংস্থার

যুক্তরাষ্ট্রের সব ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের

নিজস্ব প্রতিবেদক: ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের দুই সদস্য জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের যেকোনো ভুল হিসাবের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত

বিএনপি কর্মীর ব্যবসাপ্রতিষ্ঠান গুঁড়িয়ে দিলেন আওয়ামী লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার কুমারখালীতে এক বিএনপি কর্মীর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। বুধবার (৪ মার্চ) সকাল ৬টার দিকে

সুদানে হাসপাতালে ড্রোন হামলা, নিহত বেড়ে ৬৭

অনলাইন ডেস্ক: সুদানের দারফুর অঞ্চলের রাজধানী এল-ফাশারের সৌদি হাসপাতালে ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ। স্থানীয় সময়

ফেসবুকে জামায়াতবিরোধী মন্তব্যে পুবাইল থানার ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জামায়াতে ইসলামীকে নিয়ে রাজনৈতিক মন্তব্য করে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছেন গাজীপুরের পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিরুল ইসলাম। বিষয়টি নিয়ে জামায়াতের

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪৯ ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৪৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৪৫ হাজার