আশুগঞ্জে সেনা অভিযানে ‘পাখি জসিম’ গ্রেপ্তার: ইয়াবা, হ্যান্ডকাফ ও ওয়াকিটকি উদ্ধার

দেলোয়ার হোসাইন মাহদী, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত গোপন অভিযানে আলোচিত মাদক কারবারি ও কথিত পুলিশের সোর্স জসিম ওরফে ‘পাখি জসিম’কে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সোমবার (৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জাকির মার্কেট এলাকায় ‘শাহজালাল পাখির মেলা’ দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা এক নারী সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

যৌথ বাহিনীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে পাখি জসিম ও মোছা. হোসনা আক্তারের (২৪) কাছ থেকে উদ্ধার করা হয় ৬৬৫ পিস ইয়াবা, নগদ ১ লাখ ৩৯ হাজার ৯২৭ টাকা, তিনটি স্মার্টফোন, একটি ওয়াকিটকি ও পুলিশের একটি হ্যান্ডকাফ।

জানা গেছে, জসিম মূলত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মো. তৈয়ব মিয়ার ছেলে হলেও আশুগঞ্জে দীর্ঘদিন ধরে ‘শাহজালাল পাখির মেলা’ নামে পাখির দোকানের আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। স্থানীয়ভাবে ‘পাখি জসিম’ নামে পরিচিত এই ব্যক্তি পুলিশের সোর্স পরিচয়ে বিভিন্ন অভিযানে অংশ নিতেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সখ্য গড়ে তোলেন বলে অভিযোগ রয়েছে।

আটক নারী মোছা. হোসনা আক্তার কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার হুমায়ুনপুর গ্রামের মো. গোলাম হোসেনের মেয়ে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম বলেন, “আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।”

স্থানীয়রা জানান, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির একাধিক সভায় ‘পাখি জসিম’-এর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। তার গ্রেপ্তারে স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সাঁথিয়ায় মানসিক রোগী পুত্রবধূর বটির কোপে প্রাণ গেল শ্বশুড়ের !

পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় মানসিক রোগী পুত্রবধূর ধারালো বটির কোপে শ্বশুড় মোজাম হোসেন (৭০) নিহত হয়েছেন। সাঁথিয়া থানার ওসি আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করে

সংক্ষিপ্ত সিলেবাস ও অটোপাসে শিক্ষার মানে দীর্ঘমেয়াদি ক্ষতি

নিজস্ব প্রতিবেদক: করোনা মহামারির সময় শিক্ষার্থীদের স্বার্থে নেয়া অটোপাস ও সংক্ষিপ্ত সিলেবাসের সিদ্ধান্ত এখন দেশের শিক্ষা ব্যবস্থার ওপর ফেলেছে দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব। বিশেষজ্ঞদের মতে, এই

সালমান এফ রহমান ও ২৭ আন্তর্জাতিক গেটওয়ের বিরুদ্ধে বিটিআরসি’র মামলা

নিজস্ব প্রতিবেদক: টাকা আত্নসাতের অভিযোগে শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং ২৭টি ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) অপারেটরের বিরুদ্ধে মামলা করেছে

শাপলা চত্বরে শহিদ হওয়া ৯৩ জনের তথ্য প্রকাশ হেফাজতের

নিজস্ব প্রতিবেদক: ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের মহাসমাবেশে নিহতদের মধ্যে ৯৩ জনের নাম ও পরিচয় প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় চালক ও হেলপারসহ তিনজন নিহত 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই মিলগেট নামক স্থানে বৃহস্পতিবার (৮ মে) বিকাল ৫টার দিকে একটি লুবেটের সঙ্গে পিকআপভ্যানের ধাক্কায় পিকআপ চালক

পাকিস্তানের মসজিদ লক্ষ করে ভারতীয় হামলা

অনলাইন ডেস্ক: পাকিস্তান ও কাশ্মীরে দুটি মসজিদসহ অন্তত ৯টি স্থানে হামলা চালিয়েছে ভারত। বুধবার (৭ মে) ভোরে চালানো এই হামলায় অন্তত ৮জন নিহত এবং ৩৫