আল জাজিরা টিভির সম্প্রচার বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক: কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা টিভির ফিলিস্তিনে সম্প্রচার সাময়িকভাবে স্থগিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এমন পদক্ষেপের কারণ হিসেবে আল জাজিরায় ‘উসকানিমূলক উপাদান’ প্রচারের কথা উল্লেখ করা হয়েছে। ১ জানুয়ারি বুধবার ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স।

ওয়াফা বলছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কৃতি, অভ্যন্তরীণ এবং যোগাযোগ মন্ত্রীরা যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছেন। কারণ হিসেবে বলা হয়েছে, চ্যানেলটিতে সম্প্রচারিত উপাদান প্রতারণামূলক এবং ‘বিরোধ সৃষ্টিকারী’ ছিল। তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেয়নি ওয়াফা। আদেশে বলা হয়েছে, সিদ্ধান্তটি অস্থায়ী। কিন্তু কতদিন তা বহাল থাকবে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ অবশ্য গত সপ্তাহে ইসরায়েলি-অধিকৃত পশ্চিম তীরের জেনিন ক্যাম্পে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র যোদ্ধাদের মধ্যে সপ্তাহব্যাপী উত্তেজনার খবর কভারেজের জন্য আল জাজিরার সমালোচনা করেছিল।’

একটি বিবৃতিতে বলা হয়েছে, আল জাজিরা বুধবারের এই সিদ্ধান্তকে ‘অধিকৃত অঞ্চলে চলমান ঘটনা রিপোর্ট করা থেকে নিরুৎসাহিত করার একটি প্রচেষ্টা’ বলে নিন্দা করেছে। এ ছাড়া ফিলিস্তিনি কর্তৃপক্ষকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার এবং পশ্চিম তীরে সাংবাদিকদের ভীতি ছাড়াই স্বাধীনভাবে রিপোর্ট করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে আল জাজিরা।

অবশ্য হামাস পরিচালিত গাজায় আল জাজিরা বন্ধের এই সিদ্ধান্ত কার্যকর হবে না বলে মনে করা হচ্ছে। কারণ গাজায় কোনও ক্ষমতা প্রয়োগ করতে পারে না ফিলিস্তিনি কর্তৃপক্ষ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তাড়াশে ১৩ আওয়ামীলীগ নেতাকর্মী জেলহাজতে

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে ১৩ নেতাকর্মীর জামিন বাতিল করে জেলহাজতে পাঠিয়েছে আদালত। আজ বোরবার (২১  সেপ্টেম্বর) বিস্ফোরক ও হত্যা চেষ্টা মামলায় আসামীরা জামিন প্রার্থনা

সংঘাতের প্রভাবে টানা তৃতীয় দিন বাড়ল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে টানা তৃতীয় দিনের মতো জ্বালানি তেলের দাম বেড়েছে। সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং হরমুজ

দেশের পথে প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: বাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে ব্যাঙ্কক ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার স্থানীয় সময় রাত

খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। নামাজে

রাজনৈতিক সাফল্যের কারণেই খালেদা জিয়া প্রতিহিংসার শিকার হয়েছিলেন: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।,

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরো ৮২ ফিলিস্তিনির

অনলাইন ডেস্ক: একদিকে কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির জন্য আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে গাজা জুড়ে চলছে ইসরায়েলি আগ্রাসন, চলছে নতুন হামলা। এই হামলায়

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন