আল্লাহ শেখ হাসিনার বিচার করেছেন: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সুপ্রিম কোর্টের একজন বিচারককে তো আপনারা কলাপাতায় ঘুমাতে দেখেছেন। তার বিছানার অভাব ছিল না। তার সৎ সাহসের, সততার, মানবতাবোধ, স্বচ্ছতার অভাব ছিল। সুবিচার দেওয়ার অভাব থাকায় তাকে বনে-জঙ্গলে কলাপাতায় ঘুমাতে হয়েছে।

তিনি আরও বলেন, অন্যদিকে সাড়ে ১৫ বছর দারুণভাবে দাপিয়ে বেড়িয়েছেন একজন। মাঝে মধ্যে তিনি বিনা টিকিট ও ভিসায় আমাদের বিদেশে পাঠিয়ে দিতেন। আল্লাহ তার বিচার করেছেন। তারা আমাদের জন্য যা পছন্দ করেছিলেন, আল্লাহ তাদের জন্য তাই পছন্দ করেছেন। এখন তাদের অনেকে বিনা ভিসা ও টিকেটে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।

শনিবার দুপুরে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মীসভায় তিনি এমন মন্তব্য করেন।

জামায়াতের আমির বলেন, জাতির নেতৃত্বের জায়গায় যারা থাকেন, তাদের সুনির্দিষ্ট কমিটমেন্ট, মিশন ও ভিশন থাকতে হবে। রাজনীতিতে ধোঁকাবাজি ও মিথ্যাচার দেখতে দেখতে দেশের জনগণ এখন ক্লান্ত-বিরক্ত। ধোঁকাবাজদের দিয়ে রাজনীতির আমূল পরিবর্তন সম্ভব নয়।

তিনি বলেন, আমরা গুম-খুনের বিচার এজন্য আগে চাই ভবিষ্যতে যাতে এভাবে কেউ মানবাধিকার লঙ্ঘন করতে না পারে। সেটি নিশ্চিত করার জন্য এর বিচার হওয়া জরুরি।

জেলা জামায়েতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল্লাহ ও সাবেক ছাত্রশিবির নেতা রেজাউল করিম রেজার সঞ্চালনায় কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা জামায়াতের আমির তোফায়েল আহমদ খান।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর উত্তর জামায়েতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, সিলেট মহানগর জামায়েতের আমির ফখরুল ইসলাম, সিলেট জেলা জামায়েতের আমির মাওলানা হাবিবুর রহমানসহ কেন্দ্রীয়, সিলেট বিভাগীয় ও সুনামগঞ্জ জেলার নেতৃবৃন্দ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

লালমনিরহাটে থানায় হামলা, সাজাপ্রাপ্ত আসামি ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম থানায় বুধবার (২ জুলাই) রাতের ঘটনা যেন রীতিমতো রুদ্ধশ্বাস নাটক। সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে দুর্বৃত্তরা দুই সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নিয়েছে। এ সময়

কয়েক বছরের তুলনায় নিত্য পন্যের মূল্য স্বাভাবিক এই রমজানে

নিজস্ব প্রতিবেদক: মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় ইবাদতের মাস রমজান। রমজান এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়ে যায়। সেই সুযোগে কৃত্রিম সংকট তৈরি করে নিত্য প্রয়োজনীয় পন্যের

নিজ পরিবারের ওপর ‘চাপ সৃষ্টি’ ও ‘হামলার পাঁয়তারা‘ নিয়ে যা লিখলেন পিনাকী

ঠিকানা টিভি ডট প্রেস: নিজ পরিবারের ওপর ‘চাপ সৃষ্টি’ ও ‘হামলার পাঁয়তারা‘ নিয়ে সামাজিকযোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য। আজ

প্রতিপক্ষ ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা হরণ হতে পারে : ইশরাক

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটাধিকার রক্ষায় নারী ভোটারদের লাইনে দাঁড়িয়ে হলেও ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে আহত হয়েছে ১ জন। শুক্রবার (১৮ এপ্রিল) রাত ১টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়ার নয়নগাঁতী কবরস্থান

হামলার সময় বেশ কয়েকজন ভারতীয় সৈন্যকে আটক করছে পাকিস্তান

অনলাইন ডেস্ক: ভারতের ধারাবাহিক প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার পর বেশ কয়েকজন ভারতীয় সৈন্যকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানি সশস্ত্র বাহিনী। পহেলগামে পর্যটকদের উপর প্রাণঘাতী হামলার