আল্লামা সাঈদীর কবর জিয়ারতে যাওয়ার সময় ৩ জনের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: প্রয়াত জামায়াত নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারত করতে যাওয়ার সময় জামায়াত নেতাকর্মীদের বহনকারী দুইটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) রাত ১টার দিকে রাজশাহীর খড়খড়ি এলাকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

এ সময় সড়ক থেকে ছিটকে রাস্তার পাশের খাদে পানির মধ্যে উল্টে যায় একটি বাস। দুর্ঘটনায় নিহতরা হলেন মো. সাদিকুল ইসলামের ছেলে মো. জুয়েল আহমেদ (৪০), মো. বেলায়েত হোসেনের ছেলে মোঃ নাসিম উদ্দিন (৪৫) এবং মোঃ জোবদুল হকের ছেলে মোঃ মিজানুর রহমান (৩২)। তাদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার ঘোড়াপাখিয়া গ্রামে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে খড়খড়ি বাইপাস সড়কে একটি বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে পিরোজপুরগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনা কবলিত বাসটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এ সময় ট্রাকটিকে পেছনে থাকা আরও একটি বাস ধাক্কা দেয়। এতে দ্বিতীয় বাসটিরও এক পাশ দুমড়ে মুচড়ে যায়। পরে দ্রুত যাত্রীরা নেমে খাদে পড়ে যাওয়া বাসের যাত্রীদের উদ্ধারে চেষ্টা চালায়।

দূর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন গিয়ে খাদে পড়ে যাওয়া বাস থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। তবে ফায়ার সার্ভিস কর্মীরা নিশ্চিত করেছেন যে ঘটনাস্থল থেকে তারা কোন মরদেহ পাননি।

দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজশাহী মহানগর জামায়াতের নেতবৃন্দ। মহানগর জামায়াতের সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার জানান, দুইটি বাসে প্রায় ৯০ জন যাত্রী ছিলেন। যাদের সবাই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটি ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থক। প্রয়াত জামায়াত নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারতের উদ্দেশ্যে তারা পিরোজপুর যাচ্ছিলেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মির্জা আব্বাসকে শোকজ করায় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতা মির্জা আব্বাসকে শোকজ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এছাড়া মির্জা আব্বাসকে গালি

তারেক রহমানের পরিকল্পনার ওপর নজর রাখবে জামায়াত: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এ প্রত্যাবর্তনকে ঘিরে যেমন উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা, তেমনি এই ঘটনাকে স্বাগত জানিয়েছে

গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে : ড.ইউনূস

অনলাইন ডেস্ক: বাংলাদেশের গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্যের বন্যা বয়ে গেছে।

সিরাজগঞ্জ এনায়েতপুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধের ব্লক তৈরিতে অনিয়ম

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে শাহজাদপুর উপজেলার পাঁচিল পর্যন্ত যমুনা নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পে ব্লক তৈরিতে নিম্নমানের পাথর, বালু ও স্লপিং এ নিম্নমানের

ধর্ষণের ৬ দিন পর বাবাকে হত্যা, সাংবাদিক ইলিয়াসের কড়া স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক: বরগুনায় মেয়েকে অপহরণের পর ধর্ষণ করার অভিযোগে বিচার চেয়ে মামলা দায়েরের ৬ দিনের মাথায় হত্যার শিকার হয়েছেন ভুক্তভোগীর বাবা মন্টু চন্দ্র দাস (৩৫)।

দুই উপদেষ্টার পিএসের দুর্নীতির কথা শুনলে হাসিনা বিস্ময়ে তিনবার ডিগবাজি দেবেন’: রিজভী

ডেস্ক রিপোর্ট: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দুই উপদেষ্টার ব্যক্তিগত সহকারীদের (পিএস) দুর্নীতির কাহিনী শুনলে শেখ হাসিনাও বিস্ময়ে তিনবার ডিগবাজি খেতে পারেন।