আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দ্বিতীয় শাহাদাৎবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববরেণ্য আলেমে দ্বীন, খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দ্বিতীয় শাহাদাৎবার্ষিকী আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট)।

২০২৩ সালের এই দিনে রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এর আগে একই বছরের ১৩ আগস্ট বিকালে বুকের ব্যথা অনুভব করলে তাকে কাশিমপুর কারাগার থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়। মৃত্যুর পর তার পরিবার ও জামায়াতের পক্ষ থেকে ষড়যন্ত্র করে হত্যার অভিযোগ তোলা হয়।

শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জমিয়তে মুফাসসিরিন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন, আল্লামা সাঈদী ফাউন্ডেশন, বাংলাদেশ মুফাসসির পরিষদ, বাংলাদেশ ছাত্র কল্যাণ পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন সারা দেশে কর্মসূচি গ্রহণ করেছে।

মামলা ও কারাজীবন

২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন আল্লামা সাঈদী। একই বছরের ২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাকে সাজানো মামলায় আমৃত্যু কারাদণ্ড দেন। এর আগে ১৯৭৫ সালেও তিনি প্রথমবারের মতো কারাবরণ করেন।

সংক্ষিপ্ত জীবনী

১৯৪০ সালের ২ ফেব্রুয়ারি পিরোজপুর জেলার ইন্দুরকানী গ্রামে জন্মগ্রহণ করেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী। তার পিতা মাওলানা ইউসুফ সাঈদী ছিলেন একজন স্বনামধন্য ইসলামী পণ্ডিত, মা গুলনাহার বেগম। পিতার প্রতিষ্ঠিত মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা গ্রহণের পর খুলনা আলিয়া ও ছারছিনা আলিয়া মাদ্রাসা থেকে পড়াশোনা সম্পন্ন করেন। ১৯৬২ সালে কামিল পাশ করার পর বিভিন্ন ভাষা, ধর্ম, বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি ও মনোবিজ্ঞানসহ নানা বিষয়ে পাঁচ বছর গভীরভাবে অধ্যয়ন করেন।

১৯৭৯ সালে জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে ১৯৮৯ সালে মজলিসে শূরার সদস্য হন। সর্বশেষ তিনি দলের নায়েবে আমিরের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত জাতীয় সংসদের সদস্য এবং সংসদীয় দলের উপনেতা ছিলেন।

আন্তর্জাতিক অঙ্গন ও সাহিত্যকর্ম

আল্লামা সাঈদী বিশ্বের অর্ধশতেরও বেশি দেশে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন। পবিত্র কাবা শরিফের সম্মানিত ইমামদের সঙ্গে মাহফিলে প্রধান অতিথি হিসেবে দু’বার উপস্থিত ছিলেন। তার বিখ্যাত তাফসিরগ্রন্থ তাফসিরে সাঈদী এর ৫ খণ্ড প্রকাশিত হয়েছে। এছাড়া সীরাত, ফিকহ, কুরআন-বিজ্ঞান সম্পর্ক, ইসলামে নারী ও শ্রমিকের অধিকার, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সন্ত্রাসবিরোধী প্রবন্ধসহ ৭৭টি গ্রন্থ রচনা করেছেন, যার মধ্যে কয়েকটি ইংরেজিতেও প্রকাশিত হয়েছে।,

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মাইক্রো ক্রেডিট ব্যাংক প্রতিষ্ঠায় নতুন আইনের কথা ভাবছে সরকার: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মাইক্রো ক্রেডিট ব্যাংক প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার নতুন আইন করার কথা ভাবছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৭ মে) রাজধানীর আগারগাঁও

শাহজাদপুরে বিএনপি নেতা মুহিত ও সরোয়ারের পদ স্থগিত 

সিরাজগঞ্জ প্রতিনিধি: দুই গ্রুপের হামলা সংঘর্ষের ঘটনায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপি নেতা ডা. এমএ মুহিত ও গোলাম সরোয়ারে সকল পদ স্থগিত করা হয়েছে। সোমবার (১০

রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সাড়ে ৬টার দিকে পুঠিয়ায়

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২১ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক: জয় বাংলা ব্রিগেড’র জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেয়ার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ

সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদক ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেলে ট্রেনটি বগুড়ার সান্তাহার জংশন ছেড়ে গিয়ে লাইনচ্যুত হয়। ট্রেনের ছাদে

ফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার দিবাগত রাত ১টা ৪৪