আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর হাতিরঝিল থানা পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) সকালে হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানা ডিউটি অফিসার উপপরিদর্শক ধোয়াত বলেন, হিরো আলম ওয়ারেন্টভুক্ত আসামি। আজ সকালে তাকে হাতিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

গত বুধবার (১২ নভেম্বর) কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত।

এর আগে ডিএমপির হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে স্ত্রী রিয়া মনি মামলাটি করেন। এ মামলায় হিরো আলমের সঙ্গে আহসান হাবিব সেলিম নামের একজনকে আসামি করা হয়েছে। তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আকস্মিক বন্যায় বিপর্যস্ত নিউইয়র্ক-নিউজার্সি, জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া ও আশপাশের এলাকায় টানা ভারী বর্ষণে সৃষ্টি হয়েছে আকস্মিক বন্যা। সোমবার (১৪ জুলাই) সকাল থেকে অব্যাহত বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত

পাবনায় ট্রাকের ধাক্কায় ভ্যানে থাকা দুই শিক্ষার্থীসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: পাবনায় ট্রাকের ধাক্কায় চালকসহ ভ্যানে থাকা দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার সকাল ৭টার দিকে সদর উপজেলার পাবনা-নগরবাড়ি মহাসড়কের বাঙ্গাবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা হয়।

প্রকাশ্যে ইরানের পাশে পরমাণু শক্তিধর ৪ দেশ

ডেস্ক রিপোর্ট: এবার ইরান আর একা নেই ইরান। পাশে দাড়িয়েছে ৪ পরমাণু শক্তিধর দেশ। শক্ত বার্তা দিয়েছে মুসলিম বিশ্বও। সৌদি আরব, তুরস্ক থেকে শুরু করে

স্বপ্নের নায়ককে হারানোর ২৯ বছর আজ

নিজস্ব প্রতিবেদক: আজ স্বপ্নের নায়ক সালমান শাহে হারানোর ২৯ বছর। মাত্র ২৫ বছর বয়সেই ১৯৯৬ সালের আজকের এই দিনে অসংখ্য ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে

‎বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

রাজশাহীর বাঘায় সিএনজি ও ভটভটির (ইঞ্জিনচালিত তিন চাকার বাহন) মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। ‎সোমবার (৯ মার্চ) সকাল ৭টার দিকে বাঘা-লালপুর সড়কের

ভারতের ‘ভরসা’ বিএনপি

নিজস্ব প্রতিবেদক: দৃশ্যপটের বাইরে আওয়ামী লীগ। জুলাই গণহত্যার অভিযোগে শিগগিরই ক্ষমতার রাজনীতিতে আসতে পারবে না দলটি। সাত মাসেও অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয়নি। ইসলামপন্থি দল