আ’লীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্কুলের গাছ চুরির সময় ছাত্রদল নেতা আটক

ডেস্ক রিপোর্ট: নীলফামারীর ডোমারে স্কুলের গাছ চুরির অভিযোগে ছাত্রদল নেতাকে আটক করেছে এলাকাবাসী। অভিযোগ রয়েছে, তিনি স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই চুরির চেষ্টা করেন।’

রোববার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে ডোমার উপজেলার পাঙ্গা মহেশ চন্দ্র লালা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি আশরাফুল আলম আশরাফ ওই বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এবং ডোমার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব।

পাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা শাফিন ইসলাম অভিযোগ করেন, ছাত্রদল নেতা আশরাফুলের নেতৃত্বে গাছ কাটার সময় যুবলীগের পাঙ্গা মটকপুর ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক আব্দুল আজিজ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনজারুল ইসলাম এবং ছাত্রলীগ কর্মী শাফায়েত ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

স্থানীয় আসাদুজ্জামান বলেন, “আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে স্কুল বন্ধের দিনে গাছ চুরি করতে আসে আশরাফুল। প্রধান শিক্ষক কিছুই জানতেন না। তাকে আটক করলে সে বলে, ‘আমি এই স্কুলের প্রেসিডেন্ট। আমি কাউকে জবাবদিহি করতে বাধ্য না। এর আগেও সে চুরি করে গাছ কেটেছে।’ এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে প্রধান শিক্ষক লিটন ইসলাম মন্তব্য করতে রাজি হননি।’

অভিযুক্ত আশরাফুল আলম বলেন, “আমরা স্কুলে নতুন গাছ লাগানোর পরিকল্পনা করেছি। সে অনুযায়ী কিছু পুরোনো ও নষ্ট গাছ কাটার সিদ্ধান্ত নেই। সামনে অভিভাবক সমাবেশ, তাই বন্ধের দিনে কাজটি করতে এসেছি। এখানে আওয়ামী লীগ বা ছাত্রলীগের কেউ ছিল না, যারা ছিলেন তারা শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা।”

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, “বিষয়টি আমাদের জানা আছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী জানান, “গাছ কাটার বিষয়ে শুনেছি। প্রধান শিক্ষককে গাছ কাটার বিষয়ে অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে তদন্ত টিম গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পশ্চিমবঙ্গ রাজ্য কমিটিতে শেখ হাসিনার নাম ,ভারতে তোলপাড়

অনলাইন ডেস্ক: ফের মহম্মদ সেলিমের উপরেই ভরসা রাখল সিপিএম। চার দিনের কনফারেন্স শেষে রাজ্য সিপিএম-এর যে কমিটি সামনে এসেছে তাতে রয়েছে ৮০ জনের নাম। রাজ্য

জামায়াতের উঠান বৈঠকে বিএনপির হামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের মোহনপুর এলাকায় জামায়াতে ইসলামীর উঠান বৈঠকে বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জামায়াতের অন্তত ৮

মধ্যরাতে কাঁপল কিয়েভ, রুশ ড্রোন-মিসাইল হামলায় নিহত ১০, আহত ৩৪

অনলাইন ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় সোমবার (২৩ জুন) গভীর রাতে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, এই হামলায়

ফেসবুকের কল্যাণে ২৬০ টি পরিবার পেল ঈদ বাজার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: দেখলে মনে হবে বর্ণিল কোন আয়োজন। সারি সারি চেয়ারে বসা প্রতিটা মানুষের কাছে জীবন্ত মুরগি ও ব্যাগ ভর্তি ১৫ পদের ঈদ

কাল থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা, আসতে শুরু করেছেন মুসল্লিরা

নিজস্ব প্রতিবেদক: টঙ্গীর তুরাগ তীরে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। ফজর নামাজের পর আম বয়ানের মাধ্যমে শুরু হবে বিশ্ব ইজতেমার ৫৮তম আয়োজন। এতে

চলতি মাসেই ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি: নাহিদ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (৪ নভেম্বর) এক বিশেষ ভিডিও বার্তায় দেশের জনগণ