আলাস্কায় ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৩। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সময় বুধবার দুপুর ১২টা ৩৭ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। খবর এবিসি নিউজের।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এ তথ্যটি নিশ্চিত করেছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল স্যান্ড পয়েন্ট শহর থেকে প্রায় ৫৪ মাইল (৮৭ কিলোমিটার) দক্ষিণে এবং এর গভীরতা ছিল তুলনামূলকভাবে অগভীর, মাত্র ২০ দশমিক ১ কিলোমিটার। ভূমিকম্পের পরপরই আলাস্কার দক্ষিণাঞ্চল ও আলাস্কা উপদ্বীপের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়।

আলাস্কার পালমারে অবস্থিত জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, সুনামির উপস্থিতি নিশ্চিত করা হয়েছে এবং কিছু প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, আলাস্কার কেনেডি এন্ট্রান্স (হোমার শহর থেকে ৪০ মাইল দক্ষিণ-পশ্চিমে) থেকে শুরু করে ইউনিম্যাক পাস (উনালাস্কার ৮০ মাইল উত্তর-পূর্বে) পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এই সতর্কতা কার্যকর থাকবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শ্রীলঙ্কার অনুসন্ধান অঞ্চলে ইরানি যুদ্ধজাহাজ ডুবি, ৩২ জন উদ্ধার

অনলাইন ডেস্ক: শ্রীলঙ্কার জলসীমার নিকটবর্তী এলাকায় ইরানের নৌবাহিনীর জাহাজ IRIS Dena ডুবে যাওয়ার ঘটনায় ৩২ জনকে উদ্ধার করেছে শ্রীলঙ্কা নৌবাহিনী। জাহাজটিতে মোট ১৮০ জন আরোহী ছিলেন

যে কারণে ক্ষমা চাইলেন আমির হামজা

নিজস্ব প্রতিবেদক: একের পর এক বিতর্কিত বক্তব্য দেওয়ার আলোচিত-সমালোচিত বক্তা মুফতি আমির হামজাকে সতর্ক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের পক্ষ থেকে তাকে রাজনৈতিক কোনো বিতর্কিত

দেশব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম হওয়ায় হাফেজ রাহিমুল ইসলামকে জেলা পুলিশের সম্মাননা

নিজস্ব প্রতিবেদক: কুরআনের ছোঁয়া ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত দেশব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতায় সমগ্র দেশে প্রথম স্থান অর্জন করায় হাফেজ মোঃ রাহিমুল ইসলামকে সম্মাননা প্রদান করেছে জেলা

এবার হাসনাতের দুই শব্দের ফেসবুক পোস্ট ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: দুই শব্দের সংক্ষিপ্ত একটি পোস্ট দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

গাজা অভিযান শেষে ইসরাইলি সেনার আত্মহত্যা, ১০ দিনে তৃতীয় মৃত্যু

অনলাইন ডেস্ক: গাজা থেকে ফিরে ইসরাইলি এক সেনা আত্মহত্যা করেছেন। সিরিয়ার গোলান মালভূমিতে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে ওই সেনার মরদেহ উদ্ধার করা হয়। ইসরাইলি সেনাবাহিনী

আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু

অনলাইন ডেস্ক: বাংলাদেশ থেকে হজযাত্রীদের পরিবহণে আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন হজের প্রথম ফ্লাইট