আলমডাঙ্গায় ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বালুবোঝাই ট্রাকের চাপায় আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লালব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক আলমডাঙ্গার ডাউকি ইউনিয়নের হাউসপুর গ্রামের বাসিন্দা এবং রহমানের ছেলে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, কাজ শেষে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন আব্দুর রাজ্জাক। লালব্রিজ এলাকায় পৌঁছালে একটি বালুবোঝাই ট্রাক তাঁকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইসলাহুল উম্মাহ মাদরাসার ১৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে আনন্দিত

আল আমিন হোসেন: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় ইসলাহুল উম্মাহ মাদরাসা থেকে ট্যালেন্টপুলে ৬ জন ও সাধারণ গ্রেডে ১১ জন সহ মোট ১৭

ধর্মের ভিত্তিতে বিভেদের দেয়াল থাকবে না নতুন বাংলাদেশে: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় এক মতবিনিময় সভায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সেসময়

গাজায় নতুন ইসরায়েলি আগ্রাসন, বাস্তুচ্যুত আড়াই লাখের বেশি ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় নতুন করে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ায় উপত্যকা ছাড়তে বাধ্য হয়েছেন আড়াই লাখেরও বেশি ফিলিস্তিনি। শনিবার (১৩ সেপ্টেম্বর) ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

ছয় দিনে রেমিট্যান্স এলো ৬৩ কোটি ২০ লাখ ডলার

নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের প্রথম ৬ দিনে দেশে এসেছে ৬৩ কোটি ২৪ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৫৪

সেই আনিছুর রহমান কে অব্যাহতি দিয়েছে জামায়াতে ইসলামী

সুজন মাহমুদ, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার মো. আনিসুর রহমানের বিরুদ্ধে ভুয়া স্কুল খুলে প্রতারণা এবং মামলার ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে

নিউইয়র্কের হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত  

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হাডসন নদীতে পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন, স্পেনের