আলমডাঙ্গায় জমি নিয়ে বিরোধে একই পরিবারের ৪ জন জখম

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার নাগদাহ ইউনিয়নের জাহাপুর ঘোষপাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— মৃত মনসুর আলীর ছেলে হারেচ আলী (৫৫), তার স্ত্রী সাবিহা খাতুন (৫০) এবং দুই মেয়ে কাকলী খাতুন (৩৫) ও শ্যামলি খাতুন (২৫)। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হারেচ আলীদের একটি জমি ভেদামারী ও জাহাপুর গ্রামের কয়েকজন প্রভাবশালী দখল করে রেখেছিল। এ নিয়ে আদালতে মামলা হলে সম্প্রতি রায় আসে ভুক্তভোগী পরিবারের পক্ষে। আগামী শুক্রবার আদালতের মাধ্যমে জমি বুঝিয়ে দেওয়ার কথা ছিল। এ খবর জানার পর প্রতিপক্ষের লোকজন ক্ষুব্ধ হয়ে হারেচ আলীদের ওপর অতর্কিত হামলা চালায়। বাধা দিতে গেলে তার স্ত্রী ও দুই মেয়েকেও কুপিয়ে জখম করা হয়।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন— ভেদামারী মোল্লাপাড়ার হবিবার মোল্লার ছেলে তালেপ আলী, খালেক আলী, মালেক আলী, খবির মোল্লার ছেলে নওশাদ ও রাসূল, জাহাপুর গ্রামের মৃত মনসুর আলীর ছেলে মোশারফ, একই গ্রামের দেলু ও হান্নানসহ আরও ২০-২৫ জন। তারা দা, হাসুয়া, শাবল ও বাঁশ নিয়ে হামলায় অংশ নেয় বলে স্থানীয়রা জানান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল কাদের বলেন, হারেচ আলী গুরুতর আহত হয়েছেন। তার স্ত্রী ও দুই মেয়ের অবস্থা আশঙ্কাজনক নয়। তবে হারেচ আলীর শারীরিক অবস্থা অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হবে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৯ ইটভাটায় ১৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে শনিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯টি ইটভাটা থেকে মোট ১৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বংশাই নদীর পূন্যস্থান পূণ্যার্থীদের ঢল

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের বংশাই নদীর বাসাইল কাঞ্চনপুর ইউনিয়নের সয়দামপুর গ্রামের অংশে দিনব্যাপী পূণ্যস্থান পূণ্যার্থীদের ঢল নামে। পূণ্যস্থন উপলক্ষে মেলা বসেছিল। ব্রিটিশ শাসনামল থেকে

কাব কার্নিভাল স্কাউটদের প্রতিভা বিকাশের একটি আদর্শ প্ল্যাটফর্ম- ইউএনও কাজিপুর

আবদুল জলিলঃ কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউট কাব এর সভাপতি দেওয়ান আকরামুল হক বলেন, “কাব কার্নিভাল কেবল বিনোদনমূলক একটি আয়োজন নয়, এটি কাব

মুঠোফোনে প্রেমের সম্পর্ক, দেখা করতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার নাঙ্গলকোটে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কের পর দেখা করতে গিয়ে এক তরুণী ও তার বান্ধবী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় সোমবার

সিরাজগঞ্জে চলন্ত ট্রাকে তরুণীকে ধর্ষণের দায়ে চালকের আমৃত্যু কারাদণ্ড 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে চলন্ত ট্রাকে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে সোহেল রানা নামে এক চালককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

রিকশা ও মাইক্রো যোগে তুলে নেওয়া হয় আমাকে: মাওলানা মামুন

ডেস্ক রিপোর্ট: রাজধানীর তুরাগ থেকে নিখোঁজের ১০৪ ঘণ্টা পর পূর্বাচল থেকে পাওয়া জুলাই যোদ্ধা মাওলানা মামুনুর রশীদকে প্রথমে রিকশা ও পরে মাইক্রোবাসে করে তুলে নেওয়া