আর্থিক দুরবস্থায় সাংবাদিক শাওনের আত্মহনন, পরিবার-সহকর্মীদের মাঝে শোক

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকতা করে জীবনের চাহিদা মেটাতে না পেরে হতাশায় কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন শাওন চক্রবর্তী (৩২) নামের এক সংবাদকর্মী। রবিবার (২২ জুন) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল গ্রামে। মৃত শাওন চক্রবর্তী ওই গ্রামের কুটিশ্বর চক্রবর্তীর ছেলে। তিনি উজিরপুর পৌর প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ও উপজেলা পুরোহিত কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, এক পুত্রসন্তানের জনক শাওন বেশ কিছুদিন ধরে চরম আর্থিক অনটন ও মানসিক চাপের মধ্যে ছিলেন। হতাশাগ্রস্ত শাওন কয়েকদিন আগে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন, যেখানে তিনি লিখেছিলেন—তার আত্মহত্যার জন্য কেউ দায়ী নয় এবং সন্তানের ভবিষ্যৎ নিয়ে তিনি গভীর দুশ্চিন্তায় ভুগছেন।
পোস্টটি নজরে আসার পর পরিবার ও সহকর্মীরা তাকে বোঝানোর চেষ্টা করলে তিনি তা ডিলেট করেন।

তবে শনিবার (২১ জুন) গভীর রাতে পরিবারের অজান্তে কীটনাশক পান করেন শাওন। পরিবারের সদস্যরা মুমূর্ষু অবস্থায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে দ্রুত ঢাকা মেডিক্যালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে তার মৃত্যু হয়।

শাওনের মৃত্যুতে সহকর্মী, এলাকাবাসী ও পরিবার-পরিজনের মাঝে নেমে এসেছে গভীর শোক। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্মৃতিচারণ করে হতাশাজনক বাস্তবতায় সাংবাদিকতার চ্যালেঞ্জ নিয়ে মন্তব্য করছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাজশাহীর পবাতে আন্তর্জাতিক নারী দিবসে অভিজ্ঞতা বিনিময় ও আলোচনা সভা 

পবা প্রতিনিধি: রাজশাহীর পবা উপজেলার দর্শন পাড়া ইউনিয়নের বিলনেপালপাড়া কৃষি প্রতিবেশবিদ্যা শিক্ষন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে অভিজ্ঞতা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মন্ত্রিসভা গঠনে চমকের ইঙ্গিত তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দলটি এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে। আগামী মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের শপথ পড়াবেন

ভাড়া বাসা থেকে ডিবি পুলিশের দুই সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: অবৈধভাবে শটগানের কার্তুজ রাখায় ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে শহরের কাউতলী স্টেডিয়াম এলাকার একটি ভাড়া

সলঙ্গা ইসলামিয়া বিদ্যালয়ে দুর্নীতির অভিযোগ, তদন্ত কমিটি গঠনেও ধীরগতি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভবেশ চন্দ্র সরকারের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।

কাব কার্নিভাল স্কাউটদের প্রতিভা বিকাশের একটি আদর্শ প্ল্যাটফর্ম- ইউএনও কাজিপুর

আবদুল জলিলঃ কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউট কাব এর সভাপতি দেওয়ান আকরামুল হক বলেন, “কাব কার্নিভাল কেবল বিনোদনমূলক একটি আয়োজন নয়, এটি কাব

বিএনপি ৩৩১, জাপা ২২৪, এনসিপি ৪৪ ও জামায়াতের ২৭৬ মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় পার্টি (জাপা), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীরসহ ৫১টি