আরব সাগরে ইরানের ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র : সেন্টকম

আন্তর্জাতিক ডেস্ক: আরব সাগরে একটি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ড্রোনটি যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকনের খুব কাছে চলে আসায় আত্মরক্ষার্থে সেটিকে গুলি করে নামানো হয়।

সেন্টকমের মুখপাত্র টিম হকিন্স বলেন, মঙ্গলবার একটি মার্কিন এফ-৩৫সি যুদ্ধবিমান থেকে ড্রোনটিকে ভূপাতিত করা হয়। ড্রোনটির উদ্দেশ্য স্পষ্ট ছিল না এবং মার্কিন বাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করেই সেটি যুদ্ধজাহাজের দিকে এগিয়ে আসছিল।

মার্কিনপক্ষ জানায়, ভূপাতিত ড্রোনটি ছিল ইরানের শাহেদ-১৩৯ মডেলের। তখন ইউএসএস আব্রাহাম লিংকন ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছিল।,

এ ঘটনার বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানায়, আন্তর্জাতিক জলসীমায় একটি ড্রোনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ড্রোনটি এর আগে বিপ্লবী গার্ড বাহিনীর কাছে তথ্য পাঠাতে সক্ষম হয়েছিল বলেও দাবি করা হয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে।

এ ঘটনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার উদ্যোগ চলছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মঙ্গলবার জানিয়েছেন, হুমকিমুক্ত ও ন্যায্য পরিবেশ থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালাতে তিনি প্রস্তুত। আগামী শুক্রবার আলোচনায় বসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

বিশ্লেষকদের মতে, ড্রোন ভূপাতিতের ঘটনা উত্তেজনা বাড়ালেও আলোচনার পরিকল্পনায় তাৎক্ষণিক কোনো পরিবর্তন আসেনি। তবে পারস্য উপসাগর ও আশপাশের জলসীমায় এ ধরনের ঘটনা পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে, স্বাস্থ্যকেন্দ্র কার্যত অচল

মোঃ: আসাদুল্লাহ,(চৌহালী) সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালী উপজেলা–এর দুর্গম চরাঞ্চল, বিশেষ করে উমারপুর ইউনিয়ন–এ চিকিৎসাসেবা আজও অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ বাস্তবতা। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভবন থাকলেও

আওয়ামী লীগ আমলে নির্বাচিত ১৩ ইউপি চেয়ারম্যান পুনর্বহাল

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে আওয়ামী লীগ আমলে নির্বাচিত ১৩ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ বাতিল করে পুনরায় চেয়ারম্যানদের স্বপদে পুনর্বহাল করা হয়েছে। আদালতের নির্দেশনার আলোকে জেলা প্রশাসকের

মানবিক বিবেচনায় এইচএসসি শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হতে পারে: শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মায়ের স্ট্রোকে আক্রান্ত হওয়ার কারণে নির্ধারিত সময়ের পরে কেন্দ্রে পৌঁছেও পরীক্ষা দিতে না পারা রাজধানীর এক এইচএসসি পরীক্ষার্থীর বিষয়ে মানবিক বিবেচনায় সিদ্ধান্ত নেওয়ার

প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে তৌহিদ আফ্রিদি ও তার বাবাকে গ্রেফতার করা হয়েছে: নুর

ডেস্ক রিপোর্ট: কিছু ব্যক্তি পরস্পর যোগসাজশে মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে কনট্রেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করিয়েছে বলে দাবি করেছেন গণঅধিকার

কুয়েটে ছাত্রদল-সাধারণ শিক্ষার্থী সংঘর্ষ, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। আজ মঙ্গলবার

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের গেটে ময়লার ভাগাড়

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান গেইটের কাছে ময়লার ভাগাড় সৃষ্টি করা হয়েছে। দীর্ঘদিন ধরে ময়লা জমে থাকায় চরম অস্বস্তিতে পড়ছেন হাসপাতালের রোগী,