আরতুগ্রুল খ্যাত বিখ্যাত সেই তুর্কি অভিনেতার নতুন সিরিজের সম্প্রচার

অবশেষে দীর্ঘ প্রতীক্ষা শেষ হয়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২টায় তুরস্কের সরকারি টেলিভিশন টিআরটি ১-এ সম্প্রচার শুরু হয়েছে। উসমানীয় নাবিক খায়রুদ্দিন বারবারোসার জীবনীভিত্তিক তুর্কি সিরিজি ‘বারবারুস ভাইয়েরা- ভূমধ্য সাগরের তরবারি’।

সিরিজটিতে অভিনয় করেছেন তুরস্কসহ সারা বিশ্বের সময়ের জনপ্রিয় অভিনেতা এনজিন আলতান দোজইতান। তিনি এর আগে উসমানিয়া সাম্রাজ্যের সময়কে উপজীব্য করে বানানো তুর্কি সিরিজ ‘দিরিলিস আরতুগ্রুল’-এ অভিনয় করে বেশ খ্যাতি পান বিশ্বজুড়ে।

নতুন এ সিরিজটি প্রযোজনা করেছে তুরস্কের বিখ্যাত কোম্পানি ‘ইএস ফ্লিম’। কোম্পানিটি এর আগে আরেক ঐতিহাসিক সিরিজ ‘সুলতান আব্দুল হামিদ’ প্রযোজনা করে প্রশংসা কুড়ায়।

খায়রুদ্দিন বারবারোস ছিলেন উসমানীয় সাম্রাজ্যের অ্যাডমিরাল অফ দ্য ফ্লিট। শৈশবে তার নাম ছিল ‘খিজির’। তার আরো তিন ভাই ছিল। তাদের নাম যথাক্রমে ইসহাক, ইলিয়াস ও অরুচ।

খিজির ছিলেন তার বাবা মায়ের তৃতীয় সন্তান। চার ভাইয়ের মধ্যে খিজির ও অরুচের দাড়ির রং ছিল কমলা রঙের। এই কমলা রঙের দাড়ির কারণে ইউরোপীয়রা তাদের ‘বারবারোস ভাতৃদ্বয়’ উপাধি দিয়েছিল। আর উসমানিয়া সুলতান সুলাইমান খিজিরকে ‘খায়ের আদ-দিন’ উপাধিতে ভূষিত করেন, যার অর্থ ইসলামের শ্রেষ্ঠতম। ভূমধ্য সাগের তখন খ্রিষ্টানদের একচ্ছত্র আধিপত্য ছিল। বারবারোস ভাইয়েরা তাদের হটিয়ে উসমানিয়া সাম্রাজ্যের অধীনে সেখানে নিজেদের প্রতিপত্তি প্রতিষ্ঠা করেন। এর পেছনে রয়েছে তাদের অসামান্য সংগ্রাম, সেসব নিয়েই তৈরি করা হয়েছে ‘বারবারোস ভাইয়েরা- ভূমধ্য সাগরের তরবারি’। সিরিজটি।

সূত্র : আনাদুলু আরবি ও তুর্কি প্রেস

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এবার নতুন কৌশলে মাঠে নামছে আ.লীগ

ডেস্ক রিপোর্ট: নানা কৌশলে সংগঠিত হওয়ার চেষ্টা করছে পতিত আওয়ামী লীগ। সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে দলটি। এবার ফিলিস্তিন ইস্যুতে ‘মুভমেন্ট ফর

হাসপাতালে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় ব্যাটারিচালিত রিকশায় হাসপাতাল যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ হারালেন বাবা ও ছেলে। মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া মধ্যপাড়া

“সততার পরীক্ষায় জামায়াত শীর্ষে”-দাবি মুফতি আমির হামজার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা দাবি করেছেন, দেশের রাজনৈতিক অঙ্গনে জামায়াত ছাড়া অন্য কোনো দলে

চকরিয়ায় গেটম্যান না থাকায় ট্রেনের ধাক্কায় ট্রাক দুমড়ে-মুচড়ে, আহত ৪

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের চকরিয়ায় গেটম্যানের অনুপস্থিতিতে ট্রেনের ধাক্কায় একটি মালবাহী ট্রাক দুমড়ে-মুচড়ে গেছে। সোমবার (১৪ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের

রাজনৈতিক দলের পদধারী কেউ প্রেসক্লাবের কমিটিতে থাকতে পারবে না: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক: কোনও রাজনৈতিক দলের পদধারী কেউ প্রেসক্লাবের সভাপতি, সেক্রেটারি থেকে শুরু করে কার্যনির্বাহী কমিটির কোনো পদে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির

টাঙ্গাইলে মব ভায়োলেন্সের শঙ্কায় কমছে কোরবানি  

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ১২টি উপজেলায় সরকারি হিসেবে প্রয়োজনের তুলনায় ২৫ হাজার ১৬টি কোরবানির পশু উদ্বৃত্ত রয়েছে। একই সঙ্গে এবারের কোরবানিকে ঘিরে মব ভায়োলেন্সের আশঙ্কা